E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

২০২৬ জানুয়ারি ০৩ ১৬:৩৭:১৫
ফরিদপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে “আত্ম-অনুসন্ধান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের জসীমউদ্দিন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) হাসান বিন মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ডায়াবেটিস সমিতির সদস্য সচিব অধ্যাপক শেখ সামাদ, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মো. বিলায়েত হোসেন এবং বাংলাদেশ মুখ ও বধির সংস্থার সভাপতি শামসুল ইসলাম আল বরাটি।

বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর শহর সমাজসেবা অফিসার এ এস এম সুজাউদ্দীন রাসেদ।

(ডিসি/এএস/জানুয়ারি ০৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test