চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি নেতা জেল-হাজতে
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে এক বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা জেল-হাজতে গেছে। এনসিপির বোচাগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসান ও মঞ্জুর আলম নামে দুইজনকে আটক করে বিক্ষুব্ধ জনতা পুলিশে দিলে আজ রবিবার বিকেলে তাদের জেল-হাজতে পাঠিয়েছে আদালত।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় রবিবার (৪ জানুয়ারি) সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন।
এম এ তাফসীর হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু পরে আর তা জমা দেননি। আটক এম এ তাফসীর হাসান (৩৩) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এবং মঞ্জুর আলম (৩৬) ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তাফসীর হাসান এনসিপির বোচাগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে তা দাখিল করেননি।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদীসন্তোষ কুমার রায়সহ তার পরিবারের সদস্যরা শনিবার রাত ৮টায় খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টায় আসামিরা হাতে লোহার পাইপ ও স্টিলের লাঠিসহ বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন। পরে তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন। এসময় বাড়ির গেট খুলে দিলে তারা প্রবেশ করে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজ করেন ও আসবাবপত্র ওলটপালট করতে থাকেন। এক পর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে হুমকি প্রদান করে বলেন ‘তোর স্বামীকে বের করে দে। না দিলে তোর ট্রাংকের চাবি দে। নচেৎ সবাইকে মেরে ফেলবো।
এসময় পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে আটক করে। এসময় তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যান। স্থানীয়রা দুইজনকে আটকের পর বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে তাদেরকে স্থানীয়রা থানায় সোপর্দ করেছে। এই ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের তৈরি লাঠি, ভিডিও রেকর্ডিংয়ের ছোট ক্যামেরাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে আজ রবিবার বিকেলে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
(এসএস/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- আবারও কমলো সোনার দাম
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৩ মার্চ ২০২৬
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
-1.gif)








