হিন্দু সম্প্রদায়ের মাঝে ক্ষোভ
দেড়শ’ বছরের পুরানো দুর্গা মন্দির ভাঙচুরের ঘটনা ভিন্নখাতে নেয়ার চেষ্টা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সরকারি অনুদাননির্ভর প্রায় দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী একটি দুর্গা মন্দির ভেঙে জোরপূর্বক জমি দখলসহ ভোরে মন্দিরের প্রতিমাগুলো পার্শ্ববর্তী পালরদী নদীতে নিয়ে ফেলে দেয়ার ঘটনাটি ভিন্নখাতে নেয়ার ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরী মহল্লার।
আজ রবিবার দুপুরে ওই মহল্লার বাসিন্দা মৃত মনোরঞ্জন মিত্রের ছেলে নারায়ন মিত্র অভিযোগ করেন-সুন্দরদী মৌজায় এসএ রের্কডীয় মালিক ব্রজবিলাশ মিত্রের কাছ থেকে ১৯৮৬ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ৫৯৬ নম্বর দলিলে ১০৪৫/২ নম্বর খতিয়ানের ১৯৩৪ নম্বর দাগের ১০ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত ওই জমির ওপর প্রায় দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী পুরানো সুন্দরী মিত্রবাড়ী সার্বজনীন দুর্গা মন্দির রয়েছে।
নারায়ন মিত্র বলেন, প্রতিবছর সার্বজনীন দুর্গোৎসবসহ ওই মন্দিরে নানা ধর্মীয় অনুষ্ঠান পালন হয়ে আসছে। গত ১৯ নভেম্বর দিবাগত রাতে স্থানীয় মৃত ব্রজবিলাশ মিত্রের ছেলে রিপন মিত্র ও সুমন মিত্র ওয়ারিশসূত্রে মন্দিরের ওই জমি নিজেদের দাবি করে তাদের ভাড়াটিয়া লোকজন নিয়ে পরিকল্পিতভাবে দুর্গা মন্দিরটি ভেঙে জোরপূর্বক জমি দখল করে নেয়। এমনকি ভাড়াটিয়া লোকজন নিয়ে তারা আমাকে (নারায়ন) প্রাণনাশের হুমকি প্রদর্শণ করে। এ ঘটনায় তিনি (নারায়ন মিত্র) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমনকি ওই সম্পত্তির ওপর তিনি আদালত থেকে ১৪৪/১৪৫ ধারা জারি করিয়েছেন।
নারায়ন মিত্র অভিযোগ করে বলেন, মন্দিরের সম্পত্তি দখল ও আমাকে প্রাণনাশের হুমকির বিষয়টি ভিন্নখাতে নেয়ার জন্য রিপন ও তার ভাড়াটিয়া লোকজনে বিভিন্ন মাধ্যমে মিথ্যে অপপ্রচার ছড়াচ্ছে। তারা দুর্গা মন্দির ভাঙচুর করে জমি দখলের বিষয়টি ভিন্নখাতে নেয়ার ষড়যন্ত্র শুরু করেছে। তিনি (নারায়ন) আরও বলেন-রিপন ও তার ভাই সুমন মিত্র স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় পুরো মামলাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে। এজন্য তারা গুটিকয়েক সংবাদ মাধ্যম ব্যবহার করে মিথ্যে কল্পকাহিনী সাজিয়ে অপপ্রচার শুরু করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিজের ক্রয়কৃত ও মন্দিরের সম্পত্তি রক্ষার জন্য তিনি (নারায়ন মিত্র) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে রিপন ও সুমন মিত্র বলেন, ২০১০ সালে ব্যবসার প্রয়োজনে আমরা ইসলামী ব্যাংক টরকী বন্দর শাখায় ওই জমির কাগজপত্র জমা দিয়ে ঋণ উত্তোলন করেছি। পরবর্তীতে আমাদের বসতঘরসহ ১৪ শতক জমি বিক্রি করি। এ খবর পেয়ে আমাদের চাচা নারায়ন মিত্র একটি ভুয়া দলিল বের করে আমাদের সম্পত্তি তার ক্রয়করা বলে দাবি করেন।
ভুয়া দলিলের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নারায়ন মিত্র বলেন-আমার ক্রয়কৃত সম্পত্তির দলিল যদি ভুয়া কিংবা জাল হয়ে থাকে, তা আদালতে প্রমান হবে। আমি অর্থের বিনিময়ে আমার ভাইয়ের কাছ থেকে জমি ক্রয় করে দলিল করেছি। সেখানে ভুয়া কিংবা জাল দলিলের কোন প্রশ্নই আসেনা।
(টিবি/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
০১ মে ২০২৬
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








