ফরিদপুরে ডিবি'র বিশেষ অভিযানে গরুচোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, ৬টি গরু উদ্ধার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা গরুচোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের থেকে ৬টি চোরা গরু উদ্ধার করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত জেলার আলফাডাঙ্গা থানাধীন গোপালপুর সাকিনস্থ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) ডিবি'র এ বিশেষ অভিযানে স্বশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শাখার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান 'দৈনিক বাংলা ৭১'কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গ্রেপ্তারকৃত ৭জন সহ আরও ২ আসামিকে সনাক্ত করে মোট ৯জনকে আসামি করে স্থানীয় আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেছেন এ অভিযানে উপস্থিত থাকা জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জব্বার হোসেন ( মামলা নং ২, তারিখ: ৪ জানুযারি, ২০২৬ ইং)।
ফরিদপুর জেলা গোয়েন্দা সূত্রে এ বিষয়ে জানা যায়, ডিবি ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) জব্বার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন গোপালপুর সাকিনস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চিহৃিত গরু চোর চক্রের ৯ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন- ১। মো. মহসীন খান সবুজ(৫০), পিতা-মৃত হাফিজার খান, মাতা-মজিরন নেছা, সাং-গোপালপুর, ২। মোঃ ইয়াদ আলী খান(৫৫), পিতা-মৃত হাতেম খান, মাতা-আয়েশা বেগম, সাং-গোপালপুর পশ্চিম পাড়া, ৩। মোঃ সাদ্দাম আলী(৩১), পিতা-সৈয়দ আক্কেল আলী, মাতা-শোভানূর, সাং-বাজড়া, ৪। মোঃ জয়নাল পারভেজ (৪২), পিতা-মৃত আব্দুর রউফ মোল্লা, মাতা-কহিনূর বেগম, সাং-কামারগ্রাম, ৫। নজরুল ইসলাম(৪৮), পিতা-আব্দুর জলিল মিয়া, মাতা-মনোয়ারা বেগম, সাং-আলফাডাঙ্গা, সর্বথানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর, ৬। মোঃ হাসিবুল হাসান জসিম(২৬), পিতা- মোঃ হারেজ মোল্লা, মাতা-সুফিয়া বেগম, সাং-মীরাকান্দা, থানা-সালথা, জেলা-ফরিদপুর ও ৭। শাহিন খান ওরফে শাহাদাত (২৫), পিতা-হাচান খান, মাতা-সহিতোন নেছা, সাং-পূর্ব ভবদিয়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী। গ্রেপ্তারকৃত আসামির নিকট হতে উদ্ধারকৃত আলামত এবং আলামতের জব্দ তালিকাসহ আলফাডাঙ্গা থানায় হাজির হয়ে ধৃত আসামি এবং পলাতক আসামী ৮। বিপ্লব (৩৫), পিতা-রশিদ খান, সাং-চরপালং, থানা-পালং মডেল, ৯। হুমায়ন কবির খোকন (৩২), পিতা-মৃত আব্দুর ছাত্তার, সাং-চর চান্দা মালকান্দি, থানা-সখিপুর, উভয় জেলা-শরীয়তপুরদের। অভিযানে ৬টি চোরাই গরুসহ উপরোক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি পুলিশের নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে ।
এছাড়া, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি ওসি মিজানুর রহমান।
(আরআর/এএস/জানুয়ারি ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








