রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বিপুল কুমার দাস, রাজৈর : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরের রাজৈরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক দিনকালের রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলামের উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজৈর মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং মাদারীপুর-২ (রাজৈর ও মাদারীপুর সদর একাংশ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জাহান্দার আলী মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার দৃঢ় অবস্থান আজও গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও জনগণের অধিকার রক্ষায় কখনো আপস করেননি বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন জনগণের শক্তির কাছে কোনো দমননীতি টিকে থাকতে পারে না।
জাহান্দার আলী মিয়া বলেন, আজকের এই শোক সভা শুধু শোক প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অঙ্গীকার। খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপি অতীতেও রাজপথে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
দৈনিক দিনকালের রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান (লেবু)।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার এমদাদুল হক টুটুল বিশ্বাস, জনতার জমিনের শহীদুল আলম, দৈনিক যায়যায়দিনের প্রশান্ত কুন্ডু, আমার সংবাদের মহিউদ্দিন চৌধুরী হীরা, রূপালী বাংলাদেশের সুজন হোসেন রিফাত, এস এম জাকির হোসেন ডাবলু, বিপুল কুমার দাস, মো শাওন করিম, সোহেল শিকদার, রাকিবুল হাসান, শেখ আলী, কাজী নাজমুল ইসলাম সিফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
(বিকেডি/এএস/জানুয়ারি ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








