গোপালগঞ্জে ১০ লাখ টাকাসহ আটক ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ১০ লাখ টাকাসহ শরীয়তপুর সড়ক বিভাগের এক পিয়ন, একটি প্রাইভেট কারের চালক ও গোপালগঞ্জ সড়ক বিভাগের এক উপসহকারী প্রকৌশলীকে আটকের ১৮ দিন পর তাঁদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ৪ জানুয়ারি দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের পক্ষ থেকে মামলা দায়েরএ তথ্য জানানো হয়েছে। দন্ডবিধির ৪০৯,১৬১,১৬২ও ১০৯ এবং ১৯৪৭ সলের দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা উল্লেখ করা হয়। মামলাটি দুদকের মামলা নম্বর–১ হিসেবে নথিভুক্ত হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে শরীয়তপুর সড়ক বিভাগের অবসরপ্রাপ্ত পিয়ন মোশারফ হোসেন (৬০), প্রাইভেট কার চালক মনির হোসেন বেপারী (৪০) এবং গোপালগঞ্জ সড়ক জোনের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম (৩৩)।
মামলার বিবরণে জানা যায়, গত ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইনস মোড়ে নিয়মিত তল্লাশির সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করে পুলিশ। এ সময় গাড়ির ভেতরে থাকা দুটি ব্যাগ থেকে মোট ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। একটি ব্যাগে ‘সার্কেল’ লেখা সাত লাখ টাকা এবং অন্য ব্যাগে ‘জোন’ লেখা তিন লাখ টাকা ছিল। জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা পিয়ন মোশারফ হোসেন অসংলগ্ন কথা বললে বিষয়টি সন্দেহজনক মনে হয় পুলিশের।
পরে পুলিশ গাড়ি ও টাকা জব্দ করে পিয়ন ও চালককে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, উদ্ধার করা টাকা গোপালগঞ্জ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলামকে দেওয়ার উদ্দেশ্যে আনা হচ্ছিল।
এরপর পুলিশ সড়ক ও জনপদ বিভাগ থেকে সাজ্জাদুল ইসলামকে আটক করে ১৮ ডিসেম্বর ওই তিনজনকে দণ্ডবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায়। দুদকের মামলায় গ্রেপ্তারের অনুমতির জন্য ৪ জানুয়ারি আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করা হলে আদালত ওই তিনজনকে মামলায় গ্রেপ্তারের অনুমোদন দেন।
নাম প্রকাশ না করার শর্তে সড়ক বিভাগের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, শরীয়তপুর সড়ক বিভাগের একটি কাজের দরপত্র অনুমোদনের জন্য ওই টাকা গোপালগঞ্জ সড়ক সার্কেল ও জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আনা হয়েছিল। টাকার খামের ওপর ‘সার্কেল’ লেখা থাকায় বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে। তাঁদের দাবি, আটক ব্যক্তিরা মূলত টাকা বহনকারী ছিলেন। তবে যাঁদের উদ্দেশ্যে টাকা আনা হয়েছিল, তাঁরা কেন আইনের আওতায় আসছেন না—সে প্রশ্নও উঠেছে।
উল্লেখ্য, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর সহ ৫ জেলার সড়ক বিভাগ গোপালগঞ্জ সড়ক জোন ও সার্কেলের অধীনে পরিচালিত হয়।
(টিবি/এসপি/জানুয়ারি ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
- সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
০৪ মার্চ ২০২৬
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
-1.gif)








