ভালোবেসে দক্ষিণ আফ্রিকার নাগরিককে বাংলাদেশি ছেলের বিয়ে
মাদারীপুর প্রতিনিধি : ভালোবেসে দক্ষিণ আফ্রিকার নাগরিক মাহেরা দত্তএ’কে বিয়ে করেছেন বাংলাদেশের ছেলে সজীব বেপারী। সম্প্রতি সেই স্ত্রীকে নিয়ে দেশে এসেছেন তিনি। পরবর্তীতে দেশে এসে বৌভাতের অনুষ্ঠান করেন। আর এই খবরে এলাকায় চলছে নানা কৌতুহল। অনেকেই আফ্রিকা থেকে আসা নতুন বউকে একনজর দেখার জন্য বাড়িতে ভীর করছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মিন্টু বেপারী ও লিপি বেগমের বড়ছেলে সজীব বেপারী (৩০)। তিনি জীবন জীবিকার তাগিদে আর একটু ভালো থাকার আশায় গত ৭ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে কেপটাউন সিটির আলেকজান্ডার এলাকার একটি সুপারশপের ব্যবসা শুরু করেন সজীব বেপারী।
এরপর ৪ বছর আগে পরিচয় হয় সেখানকার তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়র মাহেরা দত্তএ’র সাথে। পরে দুইজনের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। ২০২৩ সালের ১৮ জুন দুজনে পরিবারের সম্মতিতেই আফ্রিকাতেই বিয়ে হয় তাদের। পরে তাদের সংসারে এক মেয়ে সন্তান জন্ম হয়।
সম্প্রতি স্বামী সজীব বেপারীর সাথে মেয়েকে নিয়ে আফ্রিকা থেকে বাংলাদেশে শ্বশুরবাড়িতে আসেন মাহেরা। দেশে আসলে সজীব ও মাহেরার বৌভাতের অনুষ্ঠান সোমবার (৫ জানুয়ারী) অনুষ্ঠিত হয়। এসময় গায়ে হলুদ থেকে শুরু করে বৌভাতসহ বাংলাদেশের আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এই আনন্দঘন পরিবেশ দেখে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার মাহেরা। এ মাসের শেষের দিকে আবার দক্ষিণ আফ্রিকা চলে যাবেন তারা।
এদিকে বিদেশি বউ দেখতে প্রতিদিনই সজীবের বাড়িতে ভীড় করছেন পাড়াপ্রতিবেশি থেকে শুরু করে বিভিন্ন এলাকার মানুষ।
প্রতিবেশি মো. জহিরুল ইসলাম বলেন, আমরা এই প্রথম নিজের চোখে আফ্রিকার নাগরিককে দেখতে পেলাম। বিদেশে হলে কি হবে সে খুব ভালো। সবার সাথে হেসে হেসে কথা বলেন। আমরা প্রতিবেশিরাও এই বিয়েতে খুব খুশি।
দক্ষিণ আফ্রিকার নাগরিক ইঞ্জিনিয়র মাহেরা দত্তএ বলেন, সজীব খুবই ভাল ছেলে। ওর সাথে কথা বলে আমার বেশ আনন্দ হতো। এরপর প্রেমে পড়ে যাই। পরিবার অনুমতি দিলে দুজনের বিয়ে হয়। আমার সংসার একজন মেয়ে সন্তান হয়। তাতে আমরা আরো খুশি। আর বাংলাদেশে এসে আরো ভালো লেগেছে। এই দেশের মানুষ খুব ভালো। আমার খুব ভালোলেগেছে।
প্রবাসী সজীব বেপারী বলেন, বিদেশে থাকার সুবাধে বিদেশি নাগরিকের সাথে প্রেম হয়। ভাললাগা থেকেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি। মাহেরার বাবা ফ্রান্স প্রবাসী আর একটি রেস্টুরেন্টের ম্যানেজার।
সজীবের মা লিপি বেগম বলেন, প্রথমে ভেবেছিলাম পুত্রবধু কেমন হয়, কিন্তু বাড়িতে আসার পর সেই ধারণা পাল্টে গেছে। অল্প অল্প বাংলা বুঝে, ইশারায় বাকিটা বুঝে নেয় সে। আমাদের সাথে ভালই আনন্দে আছে। তাকে পেয়ে আমরাও খুব খুশি।
সজীবের বাবা মিন্টু বেপারী বলেন, পুত্র ও পুত্রবধুর জন্য সবাই দোয়া করবেন। সবার দোয়া পেলে ওরা সারাজীবন ভাল থাকতে পারবে। আমরাও দক্ষিণ আফ্রিকায় বেড়াতে যাবো।
(এএসএ/এসপি/জানুয়ারি ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








