পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের জায়গা দখলদারদের হাত থেকে মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তরা বলেন, ইউনিয়ন পরিষদের জায়গা অবৈধভাবে দখল করে তাতে স্থাপনা নির্মাণ করেছে আতোয়ার মন্ডল ও মতিয়ার, যার কারণে এখানে নতুন ভবন স্থাপন হচ্ছে না, ফলে ঝুঁকি নিয়েই চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।
তারা জানান, আতোয়ার রহমান মন্ডল ও মতিয়ার ইউনিয়ন পরিষদের নামে কাশিয়াবাড়ী মৌজার ৭৪১ নং খতিয়ানের ৮১১ নম্বর দাগের ০.০২০০, ৭৩৯ নং খতিয়ানের ৮১১ নং দাগের ০.০১৫০ ও ৭৮২ নং দাগে ০.১০২৬ একরসহ বেশ কিছু জমি অবৈধভাবে দখল নিয়ে স্থাপনা তৈরি করেন, ২০২৪ সালে সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম উক্ত জায়গা দখলমুক্ত করার জন্য বাংলাদেশ সচিবালয়সহ বেশ কিছু জায়গায় আবেদন করেন। ২০২৪ সালে বাংলাদেশ সচিবালয়ের উপ সচিব স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়, পরে জেলা প্রশাসক বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক রিপোর্ট করতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর চিঠি পাঠাইলে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে তদন্ত করে জেলা প্রশাসক বরাবর রিপোর্ট পাঠান। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক অবৈধ স্থাপনা অপসারনের জন্য আতোয়ার রহমানকে নির্দেশ দিলেও তিনি তা অপসারণ করেননি। পরে গত বছরের সেপ্টেম্বরে উক্ত জায়গা অপসারণের জন্য দুইজন ম্যাজিট্রেট নিয়োগ করা হলেও আজ পর্যন্ত উক্ত জায়গা দখল মুক্ত করা হয়নি।
এলাকার আলতাফ হোসেন বলেন, দখলদারদের কাছ থেকে ওই জায়গা দখলমুক্ত করতে না পারলে এখানে নতুন ভবন নির্মান সম্ভব নয়, এ সময় তারা ওই জায়গা দখলমুুক্ত করতে সরকারের কাছে জোর দাবি জানান। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
(আরআই/এসপি/জানুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- শিশুদের মুখে খাবার তুলে দিতে না খেয়ে থাকছে বড়রা
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
-1.gif)








