ডিসি’কে প্রেসক্লাবের সভাপতির পদ ছেড়ে পাতানো নির্বাচন বন্ধের দাবি সাংবাদিকদের
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ডিসি ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদ থেকে অবিলম্বে সরে যাওয়া এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া তথাকথিত প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহ্বায়ক আজগর হোসেন রবিন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আজহারুল আলম।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সংস্কার কমিটির সদস্য সচিব শিবলী সাদিক খান, মুখ্য সংগঠক মোঃ আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ, সুমন ভট্টাচার্য্য, নজরুল ইসলাম মিন্টু, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, সাদেকুর রহমান সাদেক প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক জহর লাল দে, যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান লিটন, সংগঠক আরিফ রব্বানী, ইয়াহিয়া আরিফ, আবুল কালাম আজাদ, নীহার রঞ্জন কুন্ডু, খায়রুল বাশার, আব্দুস সাত্তার, আব্দুল হাকিম, আব্দুল মালেক, মোঃ আজাহারুল ইসলাম, মমতাজ বেগম পপি, মোমেনা আক্তার, দিলরুবা আক্তার, নূরুন নাহার মুক্তি, জামাল উদ্দিন, রাফিদুল ইসলাম সোহেল, দ আতিকুর রহমান শাওন, শেখ সোহেল মিয়া, মোঃ জুয়েল, এহতেশামুল হক সুমন, মোঃ মাকছুদুল হুদা, মাসুদ রানা প্রমুখসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সংখ্যক সাংবাদিক।
মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহ প্রেসক্লাবকে প্রকৃত অর্থে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” হিসেবে গড়ে তুলতে হলে সর্বপ্রথম কর্মরত পেশাদার সাংবাদিকদের একটি সঠিক ও স্বচ্ছ তালিকা প্রণয়ন করতে হবে। পাশাপাশি একটি যুগোপযোগী গঠনতন্ত্রের খসড়া তৈরি করে তা সাধারণ সভার মাধ্যমে অনুমোদন নিতে হবে এবং এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।
বক্তারা আরও বলেন, একটি পেশাজীবী সাংবাদিক সংগঠন বা ক্লাবে শুধুমাত্র সাংবাদিকরাই সদস্য হতে পারেন। অসাংবাদিক ব্যক্তি যেমন, আমলা, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও ব্যবসায়ীদের প্রেসক্লাবের সদস্যপদ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক ও নীতিবিরোধী। এতে করে সাংবাদিকদের পেশাগত স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে এবং প্রেসক্লাব তার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হচ্ছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ময়মনসিংহ প্রেসক্লাবের আসন্ন তথাকথিত প্রহসনের নির্বাচন বন্ধ করার জন্য জোর দাবি জানান। তারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করা হলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। বক্তারা এ বিষয়ে দ্রুত সুষ্ঠু সমাধান চেয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি পদে থাকা জেলা প্রশাসকের নিকট আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি উপেক্ষা করে যদি বর্তমান ব্যবস্থার মধ্যেই নির্বাচন আয়োজন করা হয় এবং এ সংক্রান্ত কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, তবে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি হিসেবে জেলা প্রশাসককেই বহন করতে হবে।
মানববন্ধন থেকে সাংবাদিকদের অধিকার রক্ষা ও প্রেসক্লাব সংস্কারের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।
(এনআরকে/এসপি/জানুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








