ফরিদপুরের চরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ
‘আইজ এই কম্বল পাইয়া মনে অইছে রাইতে ঘুমডা আরামের হবেনে’
দিলীপ চন্দ, ফরিদপুর : “নদী ভাঙনের শিকার হইছি কয়েকবার। শীত নামলে আমাগেরে জীবন থাইমা যায়। রাইতে ঘুম অয় না, গাও ঠান্ডায় শক্ত হইয়া যায়। ঘরে আলো নাই, পাটখড়ির বেড়ার ফাঁক দিয়া বাতাস ঢুইকে পড়ে। পুরান কাপড় দিয়া কত আর ঢাকমু? আইজ এই কম্বল পাইয়া মনে অইছে, রাইতে ঘুমডা আরামের হবেনে।”
প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল হাতে পেয়ে আবেগভরা কণ্ঠে এসব কথা বলেন ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের নুরুদ্দিন সরদারেরকান্দি গ্রামের বাসিন্দা রাহেলা বিবি (৮৭)।
শুধু রাহেলা বিবিই নন—প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বুধবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৩৫ জন হতদরিদ্র শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধের হাতে কম্বল তুলে দেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
কম্বল পেয়ে কুদ্দুস মোল্লারকান্দি গ্রামের বাসিন্দা মুনছুরা খাতুন (৮৩) বলেন, “আমি তো এহন ঠিকমতো দাঁড়াইতেও পারি না। শীত আইলে হাঁটু ব্যাথা করে, বুক ধইরা আসে। আগুন জ্বালাইয়া গা সেঁকি, তাও ঠান্ডা যায় না। আজ কম্বলটা পাইয়া আল্লাহরে ডাক দিছি। যারা আইসা দিছে, আল্লাহ যেন তাদের সুস্থ রাখে।”
শিকদারকান্দি গ্রামের হালিমা বেগম (৫৪) বলেন, “এই চরে থাকলে অনেকেই মানুষরে মানুষ মনে করে না। আপনারা আগে আমাগো খোঁজ নিছেন, পরে ঠিক মতো কম্বল দিছেন। এই উপকার কোনোদিন ভুইলবো না।”
দর্জিকান্দি গ্রামের আমেনা বিবি (৮৯) বলেন, “শীত আইলে বুকডা ফাডে, রাইতে ঘুম অয় না। আইজ এই কম্বল পাইয়া চোখে পানি আইছে। মনে হইছে আমরা এখনো মইরা যাই নাই—কেউ আমাগো কথা ভাবে।”
খলিফাকান্দি গ্রামের মতলেব শেখ (৮১) বলেন, “শীত আইলে বুড়া শরীর একদম নরম অইয়া যায়। এই কম্বলডা অনেক কামে লাগবো।”
সরকারকান্দি গ্রামের বাসিন্দা সোহেল ফরাজী (৪২) বলেন, “শীতে বাচ্চাগোর কষ্ট দেইখা বুক ফাইটে যায়। আজ কম্বল পাইয়া মনে হইতেছে এই শীতে অন্তত একটু শান্তি পাইমু। ফরিদপুর থেইকা আইসা আমাদের পাশে দাঁড়াইছেন—এইটা কোনোদিন ভুইলমু না।”
উল্লেখ্য, নুরুদ্দিন সরদারেরকান্দি, কুদ্দুস মোল্লারকান্দি, শিকদারকান্দি, দর্জিকান্দি, খলিফাকান্দি ও সরকারকান্দিসহ ইউনিয়নের মোল্লাকান্দি, দাফাকান্দি, মাদবরকান্দি, নন্দলালপুর, আদু মোল্লার ডাঙ্গীসহ মোট ১৪টি গ্রামের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ভোরে ফরিদপুর শহর থেকে লেগুনায় করে কম্বল নিয়ে সদরপুরের শয়তানখালী ঘাটে পৌঁছান প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। সেখান থেকে ট্রলারে করে পদ্মা নদী পার হয়ে নন্দলালপুর খেয়াঘাটে এসে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নটি পদ্মা নদী দ্বারা সম্পূর্ণভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। নৌকা বা ট্রলার ছাড়া এখান থেকে যাতায়াতের কোনো বিকল্প নেই। প্রায় ১৩ থেকে ১৪ হাজার মানুষের বসবাস এই দুর্গম চরাঞ্চলে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, “আমার ইউনিয়নটি ফরিদপুর জেলার অন্যতম দুর্গম এলাকা। সরকারি বরাদ্দের কম্বল দিয়ে এখানকার চাহিদা পূরণ করা সম্ভব হয় না। প্রথম আলো ট্রাস্ট এই ইউনিয়নকে বেছে নেওয়ায় কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে বড় কথা—এই কম্বলগুলো প্রকৃত অভাবী মানুষই পেয়েছে। এত দূরবর্তী চরাঞ্চলে সাধারণত কেউ কম্বল বিতরণ করতে আসে না।”
মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার এই কার্যক্রম চরবাসীর মাঝে নতুন করে আশার আলো জ্বালিয়েছে।
(আরআর/এসপি/জানুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








