নগরকান্দায় গলাকাটা অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত
নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় অবশেষে শনাক্ত হয়েছে। ঘটনার আট দিন পর পুলিশ নিশ্চিত করেছে, নিহত ব্যক্তির নাম আলী মোল্লা (৩৪)। তিনি নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামের বাসিন্দা এবং পিতা হালিম মোল্লা।
গত ১ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে ফরিদপুর–বরিশাল মহাসড়কের নগরকান্দার ডাংগী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তখন লাশের হাত-পা বাঁধা ও গলা কাটা থাকায় ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, মরদেহ উদ্ধারের পর থেকেই পরিচয় শনাক্তে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালায়। তবে কোনো তথ্য না পাওয়ায় পুলিশ সুপার মো. নজরুল ইসলামের নির্দেশে লাশটি বেওয়ারিশ হিসেবে ফরিদপুরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়।
পরবর্তীতে দাফনের সাত দিন ও লাশ উদ্ধারের আট দিন পর বৃহস্পতিবার রাতে বিভিন্ন সূত্র এবং নিহতের স্বজনদের সহায়তায় মরদেহটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী মোল্লা প্রায় দুই বছর ধরে এলাকায় বসবাস করতেন না। তিনি একাধিক বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রী সোনিয়া আক্তার ও দুই সন্তান রয়েছে।
নিহতের পরিবারের দাবি, আলী মোল্লা দীর্ঘদিন ধরে পরিবারে ভরণপোষণ দিতেন না। তিনি বিদেশে লোক পাঠানোর কাজের সঙ্গে জড়িত ছিলেন, যা স্থানীয়ভাবে ‘আদম ব্যবসা’ নামে পরিচিত। এ কাজে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে পরিশোধ করতে না পারায় তিনি এলাকায় আসা-যাওয়া বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পুলিশ হত্যার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার করেছে। নিহতের আর্থিক লেনদেন, ব্যক্তিগত সম্পর্ক ও অতীত কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পুলিশ।
(পিবি/এএস/ জানুয়ারি ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








