টাঙ্গাইলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার বিকেলে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল জেলার সখিপুর থানার কালমেঘা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩৩), প্রশাসনিক (শিশু কল্যান), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী ও টাঙ্গাইলের নলশোধা গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫২), টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকার মৃত রজব আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৮) এবং রাজবাড়ি জেলার সদর উপজেলার চর লক্ষীপুর গ্রামের অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩) কে নাগরপুর উপজেলার পাকুটিয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার জানান, গত ৮ জানুয়ারী গোয়েন্দা তথ্য এবং সেনাবাহিনীর অভিযানে ঢাকায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের ০১ জন সক্রিয় সদস্য মাহবুব গ্রেফতার হয়। মাহবুব গ্রেফতারের পরে তার নিকট হতে প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে এই চক্রের বেশ কিছু সক্রিয় সদস্যের টাঙ্গাইলে অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ০৯ জানুয়ারী অনুমানিক রাত ৩ টায় টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকা থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত বাকি চার জনকে জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তল্লাশি চালিয়ে মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সাথে প্রশ্নপত্র বিনিময় এবং চাকুরী দেয়ার নামে টাকা আদান প্রদানের কথোপকথনসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। পরবর্তীতে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের কাছ থেকে ব্ল্যাংক চেক, ষ্ট্যাম্প পেপার, প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র এবং প্রার্থীর আসল সার্টিফিকেট জব্দ করা হয়েছে।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডারকাওসার বাঁধন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হবে।
(এসএম/এসপি/জানুয়ারি ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








