‘ফরিদপুরের মানুষকে আমার থেকে বেশি ভালো কেউ বাসতে পারবে না'
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসূফ বলেছেন, 'ফরিদপুরের সাধারণ মানুষকে আমার থেকে বেশি ভালো কেউ বাসতে পারবে না'। তিনি আরও বলেন, 'আমার দাদা, কাকা, বাবা সহ আমার পরিবার দীর্ঘদিন এ এলাকার মানুষের সেবা করেছেন। আপনাদের সবার ভালোবাসা ও দোয়া নিয়ে তারা বার বার এমপি, মন্ত্রী হয়ে ফরিদপুর তথা দেশের মানুষের উন্নয়নে জন্য কাজ করেছেন।'
তিনি বলেন, আমি আমার পরিবার থেকে শিখেছি কিভাবে আপনাদের জন্য কাজ করতে হয়, কিভাবে এলাকার সাধারণ মানুষকে ভালোবাসতে হয়'। তিনি বলেন, 'আমি আপনাদের সন্তান, আমাকে আপনারা ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে আমার পাশে থাকবেন।' আমাকে নির্বাচিত করলে আপনাদের নিয়ে দেখা আমার বাবার বাকী স্বপ্নগুলো আমি পুরুণ করতে কাজ করবো' বলেও এসময় জানান নায়াব ইউসুফ।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত দশটার দিকে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন আয়োজিত, কানাইপুর ইউনিয়ন বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে নায়াব এসব কথা বলেন।
ফরিদপুর সদরের ভাটি কানাইপুর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনের বাড়ীর পাশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী ফারিয়ান ইউসূফ। কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব শেখের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ইউসুফ আলী মোল্লার সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলদলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ তাবরীজ, ফরিদপুর কোতয়ালি থানা বিএনপি'র সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ করা যেতে পারে, ফরিদপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসূফ ফরিদপুর থেকে বার বার নির্বাচিত সাবেক এমপি ও মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা। রাজনৈতিক জীবনে তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাবেক আহবায়ক ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন আয়োজিত এ অনুষ্ঠানে পুরো (কানাইপুর) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার লোকের সমাগম ঘটে। অনুষ্ঠানে বিএনপি'র সাবেক চেয়ারপার্সন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া, অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বেগম জিয়ার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে স্থানীয় উপস্থিতি।
(আরআর/এএস/জানুয়ারি ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
- সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
০৪ মার্চ ২০২৬
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
-1.gif)








