রংপুর রিজিয়নে বিজিবির সাফল্য
সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : রংপুর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় ডিসেম্বর ২০২৫ মাসজুড়ে পরিচালিত সমন্বিত ও ধারাবাহিক অভিযানে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার দুপুরে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি’র কার্যক্রমে তুলে ধরতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন- ২২ বিজিবি প্রধান দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় কুড়িগ্রাম- ২২ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি বক্তব্য রাখেন।
বিজিবি সূত্র জানায়, এ সময়ে রংপুর রিজিয়নের সেক্টর ও অধীনস্ত ব্যাটালিয়নসমূহের অভিযানে ৭০ জন আসামিসহ আনুমানিক ৭ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪৮৯ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, বিদেশি মদ, ভারতীয় ইয়াবা, ভারতীয় গাঁজা, বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ (মনোগোল্ড কফ সিরাপ, তুস্কোরেস, আরসি কাপ-৩ উইন সিরাপ), স্কাফ সিরাপ, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন, হেরোইন এবং অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট।
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের অভিযানে ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছিল, যা সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির কার্যকর উপস্থিতির প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চোরাচালান বিরোধী অভিযানে মোট ১৯৭টি গবাদিপশু উদ্ধার করা হয়। এর মধ্যে গরু ১৬৪টি এবং মহিষ ৩৩টি। পাশাপাশি জিরা, মোটরসাইকেল, বিভিন্ন প্রকার কসমেটিকস, কীটনাশক, কাপড়, বাইসাইকেল ও কষ্টিপাথরসহ নানা ধরনের চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।
মানব পাচার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ডিসেম্বর মাসে পাচারের ঝুঁকিতে থাকা ৩ জন নারীসহ মোট ১৫ জন ব্যক্তিকে উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ কার্যক্রম বিজিবির মানবিক ও সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়া জাল টাকা পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি সীমান্ত এলাকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটসমূহ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত টহল, বিশেষ চেকপোস্ট স্থাপন এবং সমন্বিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জনকল্যাণমূলক দায়িত্ব পালনের অংশ হিসেবে ডিসেম্বর-২০২৫ মাসে বিজিবি সহস্রাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে। পাশাপাশি ১১'শ পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সীমান্ত এলাকায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পর্যায়ে মোট আড়াই হাজারেরও বেশি সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে।
এসব কার্যক্রমের মাধ্যমে বিজিবি রংপুর রিজিয়ন সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণে পেশাদারিত্ব, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রেখেছে।
(পিএস/এসপি/জানুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







