নারী বিদেশ-ফেরতদের প্রতি সমাজ ইতিবাচক ও দায়িত্বশীল আচরণ করলে তাদের ঘুরে দাঁড়ানো সহজ হবে
মাদারীপুর প্রতিনিধি : ‘নারী বিদেশ-ফেরতদের প্রতি সমাজ ইতিবাচক ও দায়িত্বশীল আচরণ করলে তাদের ঘুরে দাঁড়ানো সহজ হবে। তাই অভিবাসী ও বিদেশ-ফেরত নারীদের জন্যে সুরক্ষা, সম্মান ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজন নিয়োগ সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এমন মন্তব্য করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।
সোমবার (১২ জানুয়ারি) মাদারীপুরের লিগ্যাল এইড এসোসিয়েশনের কার্যালয়ের সভাকক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদেশ-ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট অংশীজনদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অভিবাসনপ্রবণ জেলা মাদারীপুরের জেলা প্রশাসক আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরতদের আইনি সেবা দিতে আমরা বদ্ধপরিকর। নারী বিদেশ-ফেরত অভিবাসীদের প্রতি সমাজের মানুষের প্রতি ইতিবাচক ধারণা ও দায়িত্বশীল আচরণ করলে তারা নিজেরা ঘুরে দাঁড়াতে পারবেন, দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে তা শিশু পাচার রোধেও বড় ভূমিকা রাখবে বলে আশা করছি।
ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মিতু রানী দেবনাথের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, ‘লোভের বশবর্তী হয়ে বা দালালের মিষ্টি কথায় প্রলুব্ধ না হয়ে নিয়ম মেনে এবং দক্ষতা অর্জন করে বিদেশে যেতে হবে। বিদেশ যাওয়ার সময় যত রকমের আর্থিক লেনদেন হয়েছে তার প্রমাণ রাখতে হবে। কারণ মানব পাচার ও প্রতারণার ঘটনায় শুধু মামলা করলেই চলবে না, উপযুক্ত প্রমাণ ও সাক্ষীর অভাবে প্রতারকরা যেন পার না পেয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে।’
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের নারী বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক শারমিন শাহিন, উপ-পরিচালক (অঃ দাঃ) যুব উন্নয়ন অধিদপ্তর উম্মে হাবিবা, সমাজসেবা অফিসার মো, জাবেদ হোসেন, টিটিসির অধ্যক্ষ মো. সানজিদ শাহরিয়ার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. শরীফুল হক, মাদারীপুর জজ র্কোটের অ্যাডভোকেট এম ডি এনামুল হক।
এছাড়াও জর্ডান-ফেরত অভিবাসী অদম্য নারী পুরস্কার জয়ী রোজিনা বেগম ও শিল্পী আক্তার পরবাসে নিজেদের প্রতারিত হয়ে ফেরত আসার পর কীভাবে প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় মনোসামাজিক, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা পাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছেন তা উপস্থিত আলোচকদের জানান।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কর্মশালাটি পরিচালনা করেন মাদারীপুরের সাইকোসোশ্যাল কাউন্সেলর শাহিনা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার তানজিনা সুলতানা সেজুঁতি। কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল।
(এএসএ/এএস/জানুয়ারি ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








