মুন্সীগঞ্জ- ১
স্বতন্ত্র প্রার্থী সপু ও মমিন আলীর মনোনয়ন বৈধ ঘোষণা
আমিনুল ইসলাম, শ্রীনগর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মুন্সীগঞ্জ- ১ আসনে (শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
গতকাল বুধবার নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধতা দেওয়া হয়েছে।
এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। জানা যায় মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের সময় সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অমিলের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
পরবর্তীতে তারা নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন বৈধতা পাওয়ার পর বুধবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর সরফত আলী সপু বলেন, “জনগণের চাওয়া ও অনুরোধের কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে বাধ্য হয়েছিলাম। আজ আপিলে বৈধতা পেয়েছি। আল্লাহ চাইলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করব।” এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী। তিনি জানান, প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন।
জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দীন রাজী, ইসলামী আন্দোলনের কে এম ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সিপিবির প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রোকেয়া আক্তারসহ স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
মনোনয়ন বৈধতা পাওয়ার পর তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
(এআই/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
৩০ মে ২০২৬
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
-1.gif)








