ঝিনাইদহে ১ লাখ ৬৬ হাজার নতুন ভোটার, কেন্দ্র বেড়েছে ৩টি
হাবিবুর রহমান, ঝিনাইদহ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা বেড়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৯৪ জন। এর মধ্যে অধিকাংশই ভোটারই প্রথম বারের মত সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তরুণ ভোটার ছাড়াও কিছু প্রবাস ফেরত ভোটার যুক্ত হয়েছেন এ নির্বাচনে। ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের মধ্যে ঝিনাইদহ- ২ আসনে সবচেয়ে বেশি নতুন ভোটার যোগ হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার ছিলেন ১৪ লাখ ৯৯ হাজার ৫৯৯ জন। এবারের নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জনে।
সর্বশেষ হালনাগাদের তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে বর্তমানে নারী ভোটার ৭ লাখ ৯৫ হাজার ৯৮৪ জন, পুরুষ ভোটার ৮ লাখ ৩৯০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৯ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৪ জন। এদিকে এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যাও বেড়েছে। আগে যেখানে কেন্দ্র ছিল ৫৮৫টি, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮টি।
ঝিনাইদহ জেলার ৪ টি সংসদীয় আসনের মধ্যে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৩৩ হাজার ৭৮৯ জন, ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনে ভোটার বেড়েছে ৫৬ হাজার ৩৫৪ জন। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে ভোটার বেড়েছে ৩০ হাজার ১৭৮ জন। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ভোটার বেড়েছে ৪৬ হাজার ৪৭৩ জন।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তরুণ ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত।
তরুণ ভোটার কলেজশিক্ষার্থী আলী আসিফ বলেন, ‘জীবনের প্রথমবারের মত ভোট দিতে পারবো। এটি অন্য রকম এক অনুভূতি হবে আমার জন্য। এর আগে অনেককে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখেছি। আমার অনেক দিনের স্বপ্ন এবারের নির্বাচনে পূরণ হবে। আশা করছি আমি আমার ভোট সৎ ও যোগ্য প্রার্থীকে দিবো।’
জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা বলেন, ‘নতুন ভোটারের বেশিরভাগই তরুণ ভোটার। নির্বাচনের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘এবার একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। সেজন্য তরুণ ভোটারের গুরুত্ব অনেক।’
(এইচআর/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় ডিআইজি
- দুই নেতার নেতৃত্বে শুরু ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনের কাজ
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’
- ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








