শিক্ষক পতুল কুমার ঘোষের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের কৃতি সন্তান, হাজারো শিক্ষার্থীর প্রিয় শিক্ষক প্রতুল কুমার ঘোষ (৮০) আর আমাদের মাঝে নেই। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র এক কন্যা সহ অসংখ্য গুণীজন রেখে গেছেন।
ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে গতকাল বৃহস্পতিবার সকালে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে একটি যুগের অবসান হলো।
তিনি মহম্মদপুর উপজেলার নহাটা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কেবল বইয়ের শিক্ষাই দেননি, বরং শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার কারিগর ছিলেন। তাঁর পাঠদান পদ্ধতি এবং অমায়িক ব্যবহার আজো তাঁর ছাত্রদের হৃদয়ে গেঁথে আছে।
নহাটা গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি ছিলেন এলাকার একজন অভিভাবক সমতুল্য ব্যক্তিত্ব। যেকোনো সামাজিক সমস্যা বা জ্ঞানমূলক আলোচনায় তাঁর পরামর্শ ছিল অত্যন্ত মূল্যবান। নহাটা শ্মশান কালীবাড়িতে অনেক ধর্মীয় আলোচনায় তার মূল্যবান বক্তব্য উঠে এসেছে মানব সেবার কথা।
প্রতুল কুমার ঘোষ ছিলেন একজন অত্যন্ত সাদালাপী, সৎ এবং নীতিবান মানুষ। তাঁর জীবন ছিল অনাড়ম্বর কিন্তু মহৎ। নিজ জন্মভূমি মহম্মদপুরের নহাটার মাটির প্রতি তাঁর টান ছিল অপরিসীম।
জীবনের শেষ সময়ে তিনি ভারতে অবস্থান করলেও তাঁর মন পড়ে থাকত প্রিয় নহাটা গ্রামে।
ভারতের ব্যারাকপুরে তাঁর মৃত্যু সংবাদ পৌঁছানোর পর থেকেই নহাটার স্থানীয় এলাকাবাসী এবং তাঁর প্রাক্তন ছাত্রছাত্রীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মানুষ মরণশীল, কিন্তু শিক্ষকের মৃত্যু নেই। প্রতুল কুমার ঘোষ মহাশয় তাঁর অসংখ্য ছাত্রছাত্রী এবং গুণগ্রাহীদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।
(বিএস/এসপি/জানুয়ারি ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা’
- সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ‘নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না’
- কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর ইফতার মাহফিল ও দোয়েল টিভি-কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৪ মার্চ ২০২৬
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








