রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা, নিরব প্রশাসন
ছাড়পত্র ছাড়াই দেদারসে পোড়ানো হচ্ছে ইট
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও সরকারি ছাড়পত্র ছাড়াই প্রকাশ্যে চলছে ইটভাটার কারবার। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইট উৎপাদন চললেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
উপজেলার খতিবনগর এলাকায় অবস্থিত ডিআরবি (দিদার রাঙ্গুনিয়া ব্রিকস) নামের একটি ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র (ইসিসি) ছাড়া কার্যক্রম পরিচালনা এবং সরকারের বিপুল অঙ্কের ভ্যাট ও ট্যাক্স ফাঁকির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালকের কার্যালয়।
এ বিষয়ে জানতে চাইলে ডিআরবি ইটভাটার ম্যানেজার মো. তানভীর রানা মাসুদ বলেন, “এখানে কোনো ইটভাটারই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।” ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত প্রশ্নে তিনি স্বীকার করে বলেন, “এখনো কোনো ট্যাক্স জমা দেওয়া হয়নি। কয়েক দিনের মধ্যে কিছু জমা দেওয়ার চিন্তা আছে।”
তবে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোনো শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা সম্পূর্ণ অবৈধ। একই সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী লাইসেন্স ও পরিবেশগত অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা শাস্তিযোগ্য অপরাধ। আইন অনুযায়ী এ ধরনের অপরাধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান-এর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পরবর্তীতে বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, ইটভাটাটি লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করলেও অনুমোদনের আগেই ইট পোড়ানো শুরু করেছে, যা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোজাহিদুর রহমান বলেন, “পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা পরিচালনার সুযোগ নেই। পুরাতন সব বন্ধ হচ্ছে ধীরে ধীরে। সামনে সব পরিবেশ বান্ধব ইটভাটা হবে। কেউ আইন লঙ্ঘন করে ইটভাটা পরিচালিত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পরিবেশবিদরা বলছেন, অবৈধ ইটভাটার কারণে একদিকে যেমন পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে সরকারের রাজস্বও বঞ্চিত হচ্ছে। দ্রুত অভিযান না চালালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
(জেজে/এসপি/জানুয়ারি ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
০৮ সেপ্টেম্বর ২০২৬
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
-1.gif)








