অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে অনুপস্থিত ব্যক্তিদের নামে দেওয়া খাস জমির বন্দোবস্ত বাতিল করে সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামে এ কর্মসূচি পালন করেন স্থানীয় ভূমিহীনরা।
মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যাদের নামে খাস জমির বন্দোবস্ত দেওয়া হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত। অথচ প্রকৃত ভূমিহীনরা বছরের পর বছর ওই জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছেন। তাদের দাবি, বাস্তবে বসবাস ও জীবিকা নির্বাহ করা সত্ত্বেও তারা এখন উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছেন।
মানববন্ধনে অংশ নেওয়া ফারুক হোসেন নামের এক ভূমিহীন বলেন, আমরা ২১ বছর ধরে এই জমিতে ঘর তুলে বসবাস করছি, ফসল ফলাচ্ছি। কিন্তু যাদের নামে বন্দোবস্ত, তাদের কাউকেই এখানে কখনো দেখিনি। কাগজে মালিক আর মাঠে আমরা—এটা কেমন বিচার? আমরা সরকারের কাছে ন্যায় বিচার চাই।
বিবি কুলসুম নামের এক ভূমিহীন নারী বলেন, এই জমিই আমাদের একমাত্র আশ্রয়। যদি এখান থেকে উচ্ছেদ করা হয়, তাহলে পরিবার-পরিজন নিয়ে আমরা কোথায় যাব? এই জমিতে আমরা যুদ্ধ করে টিকে আছি। ভূমির জন্য আমরা ইজ্জত দিয়েছি।শহরের মানুষেরা বন্দোবস্ত পায় কিন্তু আমরা ভূমিহীনরা কিছুই পাই না। সরকার যেন আমাদের বাস্তব অবস্থাটা বিবেচনা করে।
কর্মসূচিতে অংশ নেওয়া ভূমিহীনরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অনুপস্থিত বন্দোবস্ত বাতিল করে প্রকৃত ভূমিহীনদের নামে জমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, সরকারি বিধি অনুযায়ী যাদের নামে জমির বন্দোবস্ত রয়েছে, তারাই ওই জমির বৈধ মালিক। বন্দোবস্তকৃত জমিতে অন্য কেউ বসবাস করলে তা অবৈধ দখল হিসেবে গণ্য হয়—এটাই সরকারি নিয়ম। তবে এ বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখব। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এস/এসপি/জানুয়ারি ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








