পেট্রোল পাম্প কর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রল পাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ গ্রেপ্তার জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও গাড়ি চালক কামাল হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ রবিবার সকালে গোয়ালন্দ মোড় সকল ব্যবসায়ী ও এলাকাবাসির আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহা ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিকল্পিতভাবে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে একটি কালো রঙের জিপ গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬) গোয়ালন্দ মোড়সংলগ্ন করিম ফিলিং স্টেশনে আসে। গাড়িটি থেকে প্রায় পাঁচ হাজার টাকার জ্বালানি তেল নেওয়ার পর টাকা পরিশোধ না করেই দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে চালক। এ সময় পাম্প কর্মচারী রিপন সাহা গাড়িটি আটকানোর চেষ্টা করলে তাকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায় গাড়িটি। এতে গুরুতর আহত হন রিপন সাহা এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রিপন সাহা (২৯) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে করিম ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন।
ঘটনার পর রাজবাড়ী সদর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে গাড়িটি শনাক্ত করে। তদন্তে গাড়ির মালিক হিসেবে মো. আবুল হাসেম সুজন (৫৪) এবং চালক হিসেবে কামাল হোসেন সরদার (৪৩)-এর পরিচয় পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে পুলিশ গাড়ির মালিক আবুল হাসেম সুজনকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকা থেকে গ্রেপ্তার করে এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করে। তার দেওয়া তথ্যে চালক কামাল হোসেন সরদারকে বানীবহ নিজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার চালক কামাল হোসেন সরদার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রাজবাড়ী সদর থানা পুলিশ আরও জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
(একে/এসপি/জানুয়ারি ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








