জনবল সংকট ও আবাসন যেন ‘ভূতের বাড়ি’
সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের লকগেইট হাসপাতাল
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ‘কাপ্তাই নতুন বাজার লকগেইট ১০ শয্যা হাসপাতাল’। বিশেষ করে চিকিৎসক ডা. এ.কে.এম. কামরুল হাসান যোগদানের পর থেকে হাসপাতালটির চিকিৎসা সেবার মান আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে সেবার মান বাড়লেও তীব্র জনবল সংকট এবং চিকিৎসক-স্টাফদের আবাসন ব্যবস্থার নাজুক দশা এখন মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাপ্তাইয়ের দুর্গম এলাকা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে অসংখ্য রোগী প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসছেন। স্থানীয়দের মতে, আগে এখানে নিয়মিত চিকিৎসক পাওয়া দুষ্কর ছিল। বর্তমানে আউটডোর ও ইনডোরে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, "আগে ডাক্তার পাওয়া যেত না, এখন বড় ডাক্তার নিয়মিত বসেন এবং খুব যত্ন নিয়ে আমাদের কথা শোনেন।"
তবে সেবার পরিধি বাড়লেও সংকট রয়ে গেছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামে। ১০ শয্যার হাসপাতালে যে ধরনের ন্যূনতম আধুনিক যন্ত্রপাতি থাকা প্রয়োজন, তার বড় একটি অংশ এখানে নেই। ফলে উন্নত সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
ডা. কামরুল হাসান জানান, গত দুই বছরে তিনি ব্যক্তিগত অর্থ ব্যয় করে রোগীদের বসার ব্যবস্থা ও সুপেয় পানির সংকট সমাধান করেছেন, তবে সরকারিভাবে আধুনিক সরঞ্জাম সরবরাহ করা জরুরি।
হাসপাতালটির সবচেয়ে করুণ দশা এর আবাসিক ভবন বা ডরমেটরির। চিকিৎসকদের থাকার জন্য নির্ধারিত ভবনটি দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, জানালার কাঁচ ভাঙা এবং চারপাশ ঝোপঝাড়ে আবৃত থাকায় স্থানীয়রা একে ‘ভূতের বাড়ি’ বলে ডাকেন। এমন অনিরাপদ পরিবেশে বসবাস করা অসম্ভব হওয়ায় চিকিৎসকরা বাধ্য হয়ে দূরে থাকছেন, যা জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, "চিকিৎসায় গতি ফিরলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবল সংকট বড় সমস্যা। মাত্র ২-৩ জন স্টাফ দিয়ে এই বিশাল চাপ সামলানো অসম্ভব। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি।"
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা জানান, আবাসন সমস্যার বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কারের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, "হাসপাতালটি এই অঞ্চলের মানুষের একমাত্র ভরসা। অবকাঠামোগত উন্নয়ন ও আবাসন সমস্যা সমাধানে আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করছি। আশা করছি দ্রুত সমস্যা গুলো সমাধান হবে।"
জরুরি ভিত্তিতে শূন্য পদে জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসকদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগ দ্রুত নজর দিলে এই হাসপাতালটি এই অঞ্চলের দরিদ্র মানুষের জন্য একটি আদর্শ স্বাস্থ্যকেন্দ্র হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(আরএম/এসপি/জানুয়ারি ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








