ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
প্রহ্লাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটবোঝাই একটি ট্রাকের অতিরিক্ত ভারে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও যাত্রীরা।
আজ মঙ্গলবার সকালের দিকে একটি ইটবোঝাই ট্রাক সোনাহাট স্থলবন্দরের দিকে যাওয়ার সময় দুধকুমার নদের ওপর অবস্থিত সোনাহাট সেতুর স্টিল অংশে উঠলে অতিরিক্ত লোডের কারণে সেতুর একটি পাটাতন ভেঙে ট্রাকটি দেবে যায়। এর ফলে সেতু দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, সেতুটির লোড ধারণক্ষমতা সর্বোচ্চ ১০ মেট্রিক টন হলেও দুর্ঘটনা কবলিত ট্রাকটিতে প্রায় ৩৯ টন মালামাল পরিবহন করা হচ্ছিল। অতিরিক্ত লোডের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ফলে ট্রাকটি দেবে যাওয়ার পর সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে লোকজন নৌকায় নদী পারাপার করছেন।
সোনাহাটে একটি ব্যাংকে কর্মরত মনির নামের এক ব্যক্তি বলেন, প্রতিদিনের মতো আজও সময়মতো বাড়ি থেকে বের হয়েছিলাম। এসে দেখি ট্রাকে অতিরিক্ত লোডের কারণে সেতুর পাটাতন ভেঙে গেছে। বাধ্য হয়ে নৌকায় নদী পার হয়েছি।
গরু ব্যবসায়ী আমজাদ, জবেদ আলী ও মজিবর জানান, মঙ্গলবার ভূরুঙ্গামারীতে সাপ্তাহিক গরুর হাট বসে। সকাল আটটার মধ্যে হাটে পৌঁছাতে পারলে ভালো জায়গা পাওয়া যায়। তারা একটি ভটভটিতে আটটি গরু নিয়ে আসছিলেন। কিন্তু সেতু বন্ধ থাকায় নৌকায় পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। সময়মতো হাটে পৌঁছাতে না পারলে লোকসানের আশঙ্কা রয়েছে।
জানা যায়, ব্রিটিশ শাসনামলে ১৮৮৭ সালে লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইন স্থাপন করা হয়। এর অংশ হিসেবে ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর ১২০০ ফুট দীর্ঘ সোনাহাট রেলসেতুটি নির্মিত হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে সেতুটির একটি অংশ ভেঙে দেওয়া হয়। স্বাধীনতার পর দীর্ঘদিন পর এরশাদ সরকারের আমলে সেতুটি মেরামত করে ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী, বঙ্গসোনাহাট, বলদিয়া, তিলাই ও পাইকেরছড়া ইউনিয়নের একাংশসহ নাগেশ্বরী উপজেলার কচাকাটা, কেদার, বল্লভেরখাস ও মাদারগঞ্জ ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ পুনঃরায় চালু করা হয়।
দীর্ঘদিনের পুরনো ও মেয়াদোত্তীর্ণ এই সেতু দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করে আসছে বিভিন্ন যানবাহন।মাঝেমধ্যেই সেতুর পাটাতন দেবে যাওয়া ও ভেঙে পড়ার ঘটনা ঘটলেও জীবিকার তাগিদে মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে সেতুটি নিয়ে স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ীসহ স্থানীয়দের ভোগান্তির যেন শেষ নেই।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ওভারলোডের কারণে সাধারণত মামলা হয় না, তবে জরিমানা আরোপের বিধান রয়েছে।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, সেতুটির ধারণক্ষমতা ১০ টন হলেও ট্রাকটিতে ৩৯ টন মালামাল বহন করা হচ্ছিল। অতিরিক্ত লোডের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক মালিক ও ইট ক্রয়কারী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
(পিএস/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








