ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদরের কানাইপুরে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি রিভলবার, চার রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরের দিকে কানাইপুরের বসুনরসিংহদিয়া'র নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলা আর্মি ক্যাম্প হতে বুধবার ভোর ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে একটি বিশেদি অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ জহিরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. জহির মোল্লা ফরিদপুর সদরের বসুনরসিংহদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. লতিফ মোল্লা'র ছেলে বলে জানা গেছে।
বুধবার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো. জহির মোল্লাকে একজন ভুয়া সাংবাদিক আখ্যায়িত করে অস্ত্র ও গুলি সহ ওই যুবককে গ্রেপ্তার ও থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'এ ব্যাপারে কোতয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।‘
এদিকে, সরেজমিনে কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে গিয়ে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃত যুবক মো. জহির মোল্লা সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, জহির দীর্ঘদিন বেশ কয়েক বছর যাবত চাল, সয়াবিন তেল, লবণ প্রভৃতি খাদ্যদ্রব্য পাইকারি বিক্রি'র ব্যবসা করে আসছেন। জহির কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারেন বলে অভিযোগ করেছেন তার পরিবার।
এদিকে, জহির মোল্লা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চলাফেরা করতেন। কয়েকটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কার্ড বহন করতে দেখা গেছে তাকে। তবে, তার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডেরও বেশকিছু অভিযোগ রয়েছে। ফরিদপুর কোতয়ালি থানায় মো. জহির মোল্লার বিরুদ্ধে মানহানি, চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা রয়েছে বলেও থানা পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ করা যেতে পারে, জহির মোল্লা 'দৈনিক কৃষাণী কণ্ঠ' নামে একটি ফেসবুক একাউন্টের মাধ্যমে বিভিন্ন ধরণের ভিডিও আপলোড করতেন। যদিও নামে কোনো বৈধ গণমাধ্যমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
(আরআর/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- সততা ও সাহসিকতায় পাঠকের হৃদয় জয় করবে দর্পণ নিউজ
- নড়াইলের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ এ এম আহাদের ইন্তেকাল
- এসএমই ই-লোন সেবা নিয়ে ৬ জেলায় ব্র্যাক ব্যাংকের ‘সাফল্য’ উদ্যোক্তা সমাবেশ
- রুপালি সৈকতে শুটকির টানে
- পানিবন্দি শতাধিক পরিবার, কোরবানি ঈদ নিয়ে শঙ্কায় চরবাসী
- ফিলিপাইন থেকে বাংলাদেশ: মার্কিন চুক্তির ইতিহাস কি বলে?
- বন্ধ হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ‘জিরো কল’ টেলিফোন
- মাটির মানুষ, গড়ছেন নতুন আগামীর স্বপ্ন
- ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তাজমহল’
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








