সোনারগাঁয়ে ব্যক্তির সম্পত্তি জবরদখলের অভিযোগ ফজলুল ভুঁইয়ার বিরুদ্ধে
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ নেওয়া কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মনির হোসেন (৩৫) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানাধীন দুধঘাটা মৌজার জেএল নং আরএস-২৩৬, খতিয়ান নং-৩৪৮, নামজারি ১০৭২, জোত নং-১০৭১ ও আরএস দাগ নং-২৬৪ এর অন্তর্ভুক্ত মোট ৩০ শতাংশ নাল জমির মধ্যে ৭ শতাংশ জমি মো.মনির হোসেনের পৈত্রিক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগদখল করে আসছেন।
সম্প্রতি আল মোস্তফা গ্রুপ পার্শ্ববর্তী জমি ক্রয় করার পর থেকেই ভুক্তভোগীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারীর দাবি, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোনো কর্ণপাত করেনি। বরং জমিতে কাজ করতে গেলে, আল মোস্তফা গ্রুপের পক্ষ নেওয়া দুধঘাটা গ্রামের ভূমিদস্যু ফজলু ভূঁইয়া (৪৫),পিতা-মৃত রমিজ উদ্দিন ভূইয়া সহ অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১৫ জানুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী জমিতে কাজ করার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে অনধিকার প্রবেশ করে। তারা কাজে বাধা দেয়, অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারধরের চেষ্টা চালায়। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অভিযুক্তরা ভবিষ্যতে যেকোনো মূল্যে জমি দখল করে নেবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগীর আশঙ্কা, জমি দখলকে কেন্দ্র করে যেকোনো সময় এলাকায় অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ভুক্তভোগি মনির আইনের আশ্রয় গ্রহণ করেছেন।
সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ফজলু ভূঁইয়া বলেন আমি কোম্পানির নির্দেশনায় কাজকরি। কোন দখলবাজীর মধ্যে আমি নেই।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফজলু ভূঁইয়ার বিরুদ্ধে অনেকের কৃষি জমি ও বসতভিটা দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এমনকি রাস্তা-ঘাটেও তাকে ও তার পরিবারের সদস্যদের জমি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়।
(এসএবি/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- উত্তম ও অধম
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
২৪ জুন ২০২৬
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
-1.gif)







