অনলাইন জিডির আড়ালে অবৈধ লেনদেন
হাবিবুর রহমান, ঝিনাইদহ : নাগরিক সেবাকে সহজ ও হয়রানিমুক্ত করতে গত বছরের ৬ জানুয়ারি ঝিনাইদহের ছয়টি থানায় চালু হওয়া অনলাইন জিডি বা সাধারণ ডায়েরির ব্যবস্থা এখন নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।
অভিযোগ উঠেছে, অনলাইন জিডির আড়ালে গড়ে উঠেছে একটি অবৈধ লেনদেন চক্র। কতিপয় অসাধু দালাল ও মধ্যস্বত্বভোগী অনলাইনে জিডি করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে নিচ্ছে। এতে একদিকে যেমন ভুক্তভোগীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, অন্যদিকে অনলাইন সেবার স্বচ্ছতা নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা।
অনুসন্ধানে জানা গেছে, থানায় না গিয়েই ঘরে বসে অনলাইন জিডি করার সুযোগ থাকলেও অনেকেই যথাযথ পদ্ধতি না জানার কারণে দালালের শরণাপন্ন হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক পেজের মাধ্যমে সহজে অনলাইন জিডি করে দেওয়া হবে এমন বিজ্ঞাপন দিয়ে এসব দালালচক্র সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। তারা বিনা খরচের সরকারি সেবার জন্য ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করছে। টাকা আদায়ের জন্য ব্যবহার করছে মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন অ্যাপস।
সূত্র জানায়, কিছু ক্ষেত্রে জিডির তথ্য পরিবর্তন, ভুয়া জিডি তৈরি কিংবা জিডি নম্বর জালিয়াতির ঘটনাও ঘটছে। বিশেষ করে থানার আশপাশের অবস্থিত কম্পিউটারের দোকানগুলোর সঙ্গে যোগসাজশ করে প্রতারক চক্র এ ধরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনেক সময় ভুক্তভোগীদের নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে আদায় করে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা। এ ধরণের কর্মকাণ্ড চলতে থাকলে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে অধিকাংশ ভুক্তভোগীদের। অনলাইন জিডির নামে অবৈধ লেনদেন রাষ্ট্রীয় ডিজিটাল সেবার বিশ্বাসযোগ্যতাকে চরম ভাবে ক্ষুন্ন করছে।
সদর উপজেলার গোপীনাথপুর এলাকার বাসিন্দা আশরাফুল হোসেন বলেন, ‘আমার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গিয়েছিল। থানায় যাওয়ার পর এক কর্মকর্তা অনলাইন জিডি করতে বললেন। আমার এক বন্ধুর মাধ্যমে ফেসবুকে একটি পেজের মাধ্যমে যোগাযোগ করি। পরে বিকাশে ১ হাজার ২০০ টাকা পাঠানোর পর তারা আমাকে একটি জিডির কপি পাঠায়। পরে জানতে পারি, এই জিডি আমি নিজেই বিনা খরচে করতে পারতাম। আমার সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।’
ঝিনাইদহের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জাকারিয়া মিলন বলেন, ‘চলমান পরিস্থিতিতে আমাদের দেশের জন্য অনলাইন জিডি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে এ ধরণের কার্যক্রমে অবৈধ লেনদেনের ছায়া পড়লে সেই উদ্দেশ্য ব্যাহত হবে। অনলাইন সেবা সম্পর্কে গণসচেতনতা বাড়ানো না গেলে এ ধরনের প্রতারকচক্র আরও সক্রিয় হবে। পাশাপাশি অনলাইন জিডি পোর্টালে নিরাপত্তা জোরদার ও সন্দেহজনক লেনদেন নজরদারির আওতায় আনতে হবে। নইলে সাধারণ মানুষ আইনি জটিলতায় পড়বে। এজন্য সংশ্লিষ্টরা এখনই কঠোর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের আস্থা হারানোর আশঙ্কা থেকে যাবে।’
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. বিল্লাল হোসেন বলেন, ‘অনলাইন জিডি সম্পূর্ণ বিনামূল্যের সেবা। এর জন্য কোনো ধরনের অর্থ লেনদেনের সুযোগ নেই। কেউ যদি টাকা নিয়ে জিডি করে দেওয়ার কথা বলে, তাহলে সেটি অবৈধ। এ বিষয়ে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘এ বিষয়ে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। আশা করছি শিগগিরই প্রতারক চক্রদের আইনের আওতায় অঅনতে পারবো।’
(এইচআর/এসপি/জানুয়ারি ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








