মাগুরা- ২ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির নেতাকর্মীর ঐক্যবদ্ধ
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : অভ্যন্তরীণ বিভেদ পেছনে ফেলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক কাতারে দাঁড়িয়েছে মাগুরা- ২ আসন ও (মহম্মদপুর–শালিখা) বিএনপি। সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও রবিউল ইসলাম নয়ন গ্রুপের মধ্যকার অবসান ঘটিয়ে গতকাল শনিবার মহম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে এক সম্প্রীতি সমাবেশ।
শনিবার সকালে মহম্মদপুর উপজেলা সদরে আয়োজিত এই সমন্বয় সভায় সকল ধরনের গ্রুপিংয়ের অবসান ঘোষণা করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন দুই বলয়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “আমি দলের মধ্যে কোনো বিভক্তি চাই না। সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। যার যে মর্যাদা, তাকে সেই জায়গায় রাখা হবে। আজ থেকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের একমাত্র লক্ষ্য ধানের শীষের বিজয় এবং গণতন্ত্র পুনরুদ্ধার।”
উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা- ১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব, মনোয়ার হোসেন খান এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, রবিউল ইসলাম নয়ন।
এ সময় নয়ন ও কামাল গ্রুপের অনুসারীরা প্রকাশ্যে নিতাই রায় চৌধুরীর নেতৃত্বকে শক্তিশালী করার ঘোষণা দিলে উপস্থিত হাজারো নেতাকর্মীর মাঝে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে। বক্তারা বলেন, দেশের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে অতীতের সকল তিক্ততা ভুলে এখন রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকার সময়।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান ও পিকুল খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক ড.রুইচ উদ্দীন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী সরদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন এবং জেলা বিএনপির সদস্য সৈয়দ আরাফুজ্জামান রিংকু।
(বিএস/এসপি/জানুয়ারি ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা’
- সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ‘নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না’
- কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর ইফতার মাহফিল ও দোয়েল টিভি-কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৪ মার্চ ২০২৬
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








