‘বঙ্গবন্ধুকে যেদিন অসম্মান করা হয়েছে সেইদিন প্রতিজ্ঞা করেছি গোপালগঞ্জ ২ থেকে নির্বাচন করবো’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : যেদিন বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়েছিলো সেদিন প্রতিজ্ঞা করেছি গোপালগঞ্জ ২ আসন (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) থেকে নির্বাচন করবো বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়া।
আজ রবিবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের ৩ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে কবর জিয়ারত করে একথা বলেন তিনি। সিপন ভূঁইয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ২ আসন থেকে ঘোড়া প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন।
এরআগে দুপুর ১২টার দিকে গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন তিনি। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বলেও দাবি করেন তিনি।
বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে সিপন ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি, তাই তার সমাধিতে এসেছি। গত বছরের যেদিন থেকে বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়েছে সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি গোপালগঞ্জ ২ আসন থেকে নির্বাচন করবো। যখন দেখেছি ৩২ নম্বর বাড়ি ভাঙচুর হয়েছে তখন আরো শক্তিশালী হয়েছি নির্বাচন করার জন্য। আমি এমপি হতে পারি বা না পারি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ৩২ নাম্বার কমপ্লেক্স নির্মাণ করবো ইনশাআল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিপন বলেন, আমি আওয়ামী লীগের কোন পদ পদবীতে ছিলাম না। কারণ আমি একজন প্রবাসী, দীর্ঘ ১৫ বছর সিঙ্গাপুরে ছিলাম। নির্বাচিত হলে মানুষের উন্নয়নের জন্য কাজ করবো, সামাজিকভাবে চলবো। কোন গ্যাঞ্জাম, ঝামেলা আমার জনগণ করবে না।
প্রবাসীদের উদ্দেশ্য তিনি বলেন, আমি যেহেতু একজন প্রবাসী মানুষ, তাই প্রবাসী ও তাদের পরিবারের কাছে অনুরোধ আপনারা আমাকে দোয়া করবেন। এছাড়া ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
জানা যায়, গোপালগঞ্জ-২ আসনে (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(টিবি/এসপি/জানুয়ারি ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








