দুর্নীতিমুক্ত শাসন ও জবাবদিহির অঙ্গীকার
ঠাকুরগাঁওয়ে একমঞ্চে জনগণের মুখোমুখি সব প্রার্থী
ঠাকুরগাঁও প্রতিনিধি : একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো পদ নেই’এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ নামে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
গতকাল বৃহস্পতিবার জেলার পীরগঞ্জ উপজেলার মিনি স্টেডিয়ামে মুক্ত মঞ্চে সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরাসরি জনগণের সামনে হাজির করে তাদের পরিকল্পনা শোনা এবং ভোটারদের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ করে দিতেই এই আয়োজন।
সুজনের ঠাকুরগাঁও জেলা ফ্যাসিলেটেটর হাসান বাপ্পি’র সার্বিক সহযোগিতায় ও সুজনের ঠাকুরগাঁও জেলার সাধারন সম্পদক শাহ মো: নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নসরতে খোদা রানা। অনুষ্ঠানে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক উপস্থিত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও–৩ আসনে বিভিন্ন দলের ১০ প্রার্থী নির্বাচন করছেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও -৩ আসনের দশ প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই মঞ্চে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সূচনা করেন। প্রার্থীরা হলেন বিএনপি মনোনিত প্রার্থী জাহিদুর রহমান, জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ, জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ মুসলিম লীগ এর এস এম খলিলুর রহমান সরকার, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়, ইসলামী আন্দোলনের আল আমিন, স্বতন্ত্র প্রার্থী আশা মনি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহাজাহান আলম ।
অনুষ্ঠানে বিএনপির প্রার্থী মো. জাহিদুর রহমান বলেন, উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ ও বিদ্যুৎ। এলাকায় অনেক রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। কিছু রাস্তা বাকি রয়েছে। বিদ্যুৎ প্রায় গ্রামেই চলে গেছে। এখন এই এলাকায় দরকার শিল্পকারখানা স্থাপন করা। স্থানীয় এমন লোকজন নেই, যাঁরা এলাকায় কলকারখানা স্থাপন করতে পারেন। বড় বড় শিল্পকারখানা স্থাপনের জন্য বাইরে থেকে উদ্যোক্তাদের দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জাতীয়করণ করা হবে। সব দল মিলেমিশে কাজ করলে পীরগঞ্জ–রানীশংকৈলের উন্নয়ন হবে।
জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মিজানুর রহমান বলেন, ‘জুলাই সনদের আলোকেই চলতে চাই। এই এলাকা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করতে চাই। স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেছে। কিন্তু যে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা এলাকায় হয়নি। এই এলাকার কৃষক তাঁর পণ্যের ন্যায্যমূল্য পান না। কৃষকের ফসল আমাদের সরকার কিনে নেবে। সেসব ফসল সংরক্ষণে যে পরিমাণ গুদাম দরকার, তা তৈরি করা হবে। এই ফসল সরকার বাজারজাত করবে। এলাকার দুটি স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০০ শয্যায় উন্নীত করা হবে। এখানে দুরারোগ্য রোগের চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি হাসপাতাল গড়ে তোলা হবে। বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে।’
জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘পীরগঞ্জ–রানীশংকৈল অবহেলিত এলাকা ছিল। এই এলাকাকে একটি অবস্থায় নিয়ে আসতে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচিত হলে এলাকার গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন কৃষিভিত্তিক কারখানা গড়ে তোলার উদ্যোগ নেবেন, যাতে কর্মসংস্থান সৃষ্টি হবে। শিক্ষার মানোন্নয়নসহ এলাকার সামাজিক নিরাপত্তা, তরুণদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করে মাদক থেকে দূরে রাখব।’
গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মামুনুর রশিদ বলেন, ‘আমি জয়ী হলে পীরগঞ্জ–রানীশংকৈল উপজেলায় তিনটি শিল্পকারখানা স্থাপন করব। অবহেলিত এলাকায় সেচের ব্যবস্থা কবর। রানীশংকৈল ডিগ্রি কলেজকে সরকারি করা হবে। তরুণ যুবকদের মাদক থেকে দূরে রাখতে উদ্যোগ নেওয়া হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আল আমিন বলেন, ‘নির্বাচিত হলে শিক্ষার মানোন্নয়ন করব। এই আসনে যে দুটি সরকারি হাসপাতাল রয়েছে, সেগুলো প্রাইভেট ক্লিনিকের চেয়েও উন্নত করা হবে। নারীদের দেশের উন্নয়নে কাজে লাগাব।’
স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি বলেন, ‘নারীদের ক্ষমতায়নে কাজ করব। সীমান্ত এলাকার সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এখানে স্থলবন্দর স্থাপন করার চেষ্টা করব।’
এ ছাড়া বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এস এম খলিলুর রহমান সরকার, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
সুজনের জেলা সভাপতি আবদুল লতিফ বলেন, এ আয়োজনের উদ্দেশ্য হলো ভোটার ও প্রার্থীদের মধ্যে সমন্বয় করা। প্রার্থীরা সুজনের অঙ্গীকারনামার সঙ্গে একমত হন। তাঁরা হাতে হাত মিলিয়ে অঙ্গীকারনামা বাস্তবায়নের শপথ নেন।
অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, নারী উদ্যোক্তা, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
(এফআর/এসপি/জানুয়ারি ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








