পাকা ধান কেটে মোটরসাইকেলে করে নিয়ে দাঁড়িপাল্লায় মাপা যাবে না : হাবিব
ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদী–আটঘরিয়া (পাবনা–৪) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, “পাকা ধান কেটে মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে দাঁড়িপাল্লায় মাপা যাবে না।” তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কাজ করলে ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে ফেরার সুযোগ থাকবে না।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের পর তিনি ঈশ্বরদী পৌর এলাকার মশুড়িয়া পাড়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেন। বিকেলে আকবরের মোড় এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জেল–জুলুম, নির্যাতন ও হুমকি উপেক্ষা করে রাজনীতির মাঠে প্রহরীর মতো দায়িত্ব পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করেই তারা সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি বলেন, “আজ যদি কেউ ধানের শীষের বিপক্ষে গিয়ে কাজ করেন, তাহলে ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে তার জায়গা হবে না।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। “আজ দেশে ফ্যাসিস্ট সরকার নেই। এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ধানের শীষে ভোট দেওয়ার সময় এসেছে।” তবে তিনি অভিযোগ করেন, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ধানের শীষের বিপক্ষে কাজ করছে।
হাবিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। “বিএনপি করতে হলে ধানের শীষকে বিজয়ী করতেই হবে। সারা দেশে ধানের শীষের জোয়ার এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি পুনরুদ্ধার করে তারেক রহমানকে উপহার দিতে হবে।”
নিরব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলু।
এ সময় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক ছাত্রনেতা জুবায়ের হোসেন বাপ্পি।
(এসকেকে/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








