ঈশ্বরদীতে ভয়াবহ পরিবেশ দূষণ
ধান সিদ্ধ করতে তুষের বদলে পলিথিন–টায়ার–প্লাস্টিক ব্যবহার!
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় ধান সিদ্ধ করার কাজে তুষ বা গুড়ার পরিবর্তে প্রকাশ্যে পরিত্যক্ত পলিথিন, পুরনো টায়ার, প্লাস্টিক–রাবারের পরিত্যক্ত জুতা–স্যান্ডেল এবং বিভিন্ন কারখানার ঝুট ও বর্জ্য পোড়ানো হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি ও জনস্বাস্থ্য।
রাস্তার পাশে ও আবাসিক এলাকার ঘনবসতিপূর্ণ স্থানে অবস্থিত হাসকিং মিল ও ধান চাতালের বড় বড় চুলায় এসব বর্জ্য জ্বালানোর ফলে চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে। চুলা ও বয়লার থেকে উড়ে আসা ছাইয়ে বিনষ্ট হচ্ছে ফলমূল, শীতকালীন সবজি ও আবাদি জমি। ঘন কালো ধোঁয়ার কারণে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীরাও প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হলেও চাতাল মালিকরা বিষয়টি উপেক্ষা করছেন।
সরেজমিনে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের তেঁতুলতলা, পাকুড়িয়া ও জয়নগর এলাকায় গিয়ে দেখা যায়, দিনের বেলায় প্রকাশ্যেই ধানের তুষ বা গুড়ার বদলে পলিথিন, ঝুট, পুরনো টায়ার এবং প্লাস্টিক–রাবারের জুতা–স্যান্ডেল জ্বালিয়ে ধান সিদ্ধ করা হচ্ছে।
চাতাল মালিকরা জানান, ধানের তুষ জ্বালিয়ে ধান সিদ্ধ করতে খরচ বেশি। কম খরচের জন্য তারা এসব বর্জ্য জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
স্থানীয় বাসিন্দা মিনহাজ উদ্দিন বলেন, “কালো ধোঁয়ার সঙ্গে টায়ার, পলিথিন ও রাবার পোড়ার তীব্র দুর্গন্ধে ঘরে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। চাতাল মালিকদের বললেও তারা কোনো কর্ণপাত করেন না।”
পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ বলেন, চাতাল থেকে উড়ে আসা ধোঁয়া ও ছাইয়ে এলাকার জমিতে রোপণ করা সবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দাশুড়িয়া তেঁতুলতলা এলাকার কৃষক মাহাবুল ইসলাম জানান, খিরা, ভুট্টা, সরিষা, ধনিয়া, গম, লাল শাক ও ফুলকপিসহ বিভিন্ন ফসলে চাতালের ছাই পড়ায় ফলন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এছাড়া বর্জ্য পোড়ানোর ছাই আশপাশের গাছপালা, বাড়িঘরের টিনের চালা, আসবাবপত্র, বিছানা ও পোশাকে জমে যাচ্ছে।
পাকুড়িয়া গ্রামের চাতাল মালিক মো. আব্দুল খালেক বলেন, ধানের তুষ বা গুড়া পোড়ালে খরচ বেশি হওয়ায় কম দামে পাওয়া পলিথিন, ঝুট ও পুরনো টায়ার ব্যবহার করে ধান সিদ্ধ করা হচ্ছে। ঈশ্বরদী ইপিজেড ও রূপপুর প্রকল্প থেকে ফেলে দেওয়া বর্জ্য কম দামে সংগ্রহ করেন তিনি জানান।
জয়নগরের সম্পদ ট্রেডার্সের মালিক মনজুর রহমান বলেন, “আমি ও দু-একজন ছাড়া বেশিরভাগ মিলেই তুষের বদলে বর্জ্য ব্যবহার করছে। যেসব মিলে বর্জ্য ব্যবহার হচ্ছে সেসব এলাকার গাছপালায় ইতোমধ্যে ক্ষতিকর প্রভাব দেখা দিয়েছে।
চাতাল শ্রমিক আবু হানিফ বলেন, “মিল মালিকরা যেসব জ্বালানি এনে দেন, সেগুলো দিয়েই ধান সিদ্ধ করি।”
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে এভাবে নিয়মিত পরিবেশ দূষণ করা হচ্ছে। এসব বর্জ্য পোড়ানোর কালো ধোঁয়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ফসল ও গাছপালার ক্ষতি করছে।
এ বিষয়ে পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর বলেন, যারা গোপনে পলিথিন, ঝুট ও পুরনো টায়ার পুড়িয়ে ধান সিদ্ধ করছে, তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, “যেসব চাতালে বয়লারে পলিথিন, পুরনো টায়ার ও প্লাস্টিক–রাবারের বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণ করা হচ্ছে, সেগুলো সরেজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
(এসকেকে/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








