E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশাল মিছিল ও গাড়ী বহর নিয়ে জনসভায় যুবদল নেতা

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১৩:৫৮:৩১
বিশাল মিছিল ও গাড়ী বহর নিয়ে জনসভায় যুবদল নেতা

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : দাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৩১ জানুয়ারি (শনিবার) ২ নং দাদপুর ইউনিয়নে রাম বল্লভপুর  উচ্চ বিদ্যালয় মাঠে আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের ধানের শীষের পক্ষে জনসভায়  বিশাল মিছিল ও গাড়ী বহর  নিয়ে সভা মঞ্চে যান দাদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মোমিন উল্যাহ মিলন।

এসময় উপস্থিত ছিলেন খলিফার হাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুমন, যুবদল নেতা মোঃ শাকিল, মোঃ আমান, মহিন ডাঃ, যুবদল নেতা মোঃ সাহাব উদ্দিন।

মিলন মিয়া বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারের নির্যাতন নিপিড়নের কারনে মিথ্যা হামলা মামলার কারনে আমরা রাস্তায় উঠতে পারিনি, দিনের ভোট তারা রাতে করেছে একটি ভোট ও সুষ্ঠ হয়নি ছাত্র জনতার আন্দোলনে সাধারণ মানুষ পেয়ছে একটি স্বাধীন দেশ আগামি নির্বাচনে আমরা বিএনপিকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করে সাধারন মানুষ উন্মুখ হয়ে আছে।

(আইইউএস/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৬)



















পাঠকের মতামত:

০১ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test