‘আ.লীগের দুঃসময়ে এ অঞ্চলের মানুষের পাশে দাঁড়াবো বলে বিএনপি করছি’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : আওয়ামী লীগের দুঃসময়ে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াবো বলেই বিএনপির রাজনীতি করছি বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ ৩ আসনের বিএনপি’র প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
গতকাল শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসএম জিলানী বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নেই। আমি জানতাম আওয়ামী লীগের যদি কখনো দুঃসময় নেমে আসে এ অঞ্চলের সাধারণ মানুষ ও তার থেকে রেহাই পাবে না। সেই জন্যই অন্য একটি দল (বিএনপি) করছি। আর সেই দলটি যদি কখনো ক্ষমতার মসনদে থাকে তাহলে এ অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে পারবো। অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আমার অবস্থান থেকে সহযোগিতা করতে পারবো।
তিনি বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতাই নেই তাই বলে আমরা সকল উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত থাকবো! আওয়ামী লীগ ক্ষমতায় নেই বলে আমার অঞ্চলের বেকার যুবসমাজ কর্মসংস্থানে কোন ব্যবস্থা করা হবে না! আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মন্দির, মসজিদ সবকিছু কি মুখ থুবড়ে পড়বে! এটা হতে পারে না, সেজন্যই চিন্তা করেছিলাম আরেকটি রাজনৈতিক দল করি। এটা আমার কোন অপরাধ হতে পারে না।
জিলানী বলেন, আজকে আমরা এখানে ৮ জন প্রার্থী একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করছি। বিগত দিনে এই পরিবেশ ছিল না। এর কারণ ছিল একক ও একচেটিয়া একটি রাজনৈতিক দলের কারণে। অন্য কোন প্রতিযোগী প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত না। তাই আপনারা ধানের শীষে ভোট দিয়ে যদি আমাকে মহান সংসদে পাঠান, কথা দিচ্ছি এই টুঙ্গিপাড়াকে একটি মানবিক, বৈষম্যহীন, মাদকমুক্ত ও অসাম্প্রদায়িক টুঙ্গিপাড়া তৈরি করবো। আর জনগণের সাথে আলাপ-আলোচনার মধ্যে দিয়ে টুঙ্গিপাড়ার কোথায় কি সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য সংসদে কথা বলবো।
গণ সমাবেশে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী আবুল খায়ের, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধোদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেণ্ডার সমিতির কমিটি গঠন
- পাংশায় টিনের চিমনি ভেঙে ভাটার মালিককে জরিমানা
- নারী সমাজের শত্রু শিবির-জামায়াত : মোমিন মেহেদী
- সাতক্ষীরায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর লুটপাট
- আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া প্রার্থীরা
- গ্রেপ্তারকৃতের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে একদিনের রিমাণ্ড মঞ্জুর
- টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
- ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুর মেডিকেলে বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভাস্থল পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
- ‘আমার বিশ্বাস এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না’
- ‘আ.লীগের দুঃসময়ে এ অঞ্চলের মানুষের পাশে দাঁড়াবো বলে বিএনপি করছি’
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা দিতে এসে ভুয়া প্রার্থী গ্রেফতার
- ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে’
- ঈশ্বরদীতে পরিবর্তনের একমাত্র বাহক হবে মোটরসাইকেল : মেহেদী হাসান
- কালীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে রহস্যজনক চুরি
- নিউ ইয়র্কে বাংলাদেশি-আমেরিকান জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ
- কর্ণফুলীতে অপরাধ কমেছে, বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি
- বিশাল মিছিল ও গাড়ী বহর নিয়ে জনসভায় যুবদল নেতা
- মুন্সীগঞ্জ ১ এর স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ
- ‘খারাপ সময়েই চেনা যায় আপনজন’
- শেরে বাংলায় সাংবাদিকদের প্রবেশাধিকারে বিসিবির নতুন বিধিনিষেধ
- ‘নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে’
- ‘মিথ্যা তথ্য ছড়ানো আইনগতভাবে দণ্ডনীয়’
- ‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না’
- তজুমদ্দিন চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা দিতে এসে ভুয়া প্রার্থী গ্রেফতার
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- সরকারি প্রশিক্ষণে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ জনপদের নারীরা
- গলাচিপায় নানা প্রজাতির আম চাষে সফলতা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- কুমারী পূজা কী কেন করা হয় এবং কুমারী পূজার ইতিহাস কী?
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- আওয়ামী লীগের প্রতি দলীয় নেতাকর্মীদের আনুগত্য : একটি ঐতিহাসিক প্রেক্ষাপট
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আ.লীগ কর্মী গ্রেপ্তার
- বিসিবি প্রধানকে হুমকি, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
- মাসউদ হত্যায় ৯ সাংবাদিকসহ ১৩ জনকে আসামি করে বরগুনা থানায় ‘হত্যা’ মামলা
- হেমন্ত এলো
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
০১ ফেব্রুয়ারি ২০২৬

-1.gif)