E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় টিনের চিমনি ভেঙে ভাটার মালিককে জরিমানা 

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১৮:৫৮:৫৫
পাংশায় টিনের চিমনি ভেঙে ভাটার মালিককে জরিমানা 

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা অবৈধ ভাবে টিনের চিমনি দিয়ে ইট ভাটা চালানোর অপরাধে ভাটা মালিককে ৫০ হাজার অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার দুপুরে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী জান্নাত-শামীম ব্রিকস (জে.এস.বি) ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু বকর সিদ্দিক।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক বলেন, বিভিন্ন অপরাধে ''জে.এস.বি'' ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ এর ৫(৩) ধারা লঙ্ঘন ১৫ (২) ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ভাটা মালিককে। একই সাথে ভাটাটির ড্রাম চিমনি (অবৈধ) ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক বলেন, দীর্ঘদিন ধরে ভাটা মালিক অবৈধ ভাবে টিনের চিমনি দিয়ে ইট পোড়াতেন। আজ সেখানে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে।এসময় ভাটা মালিককে জরিমানা ও টিনের চিমনি ভেঙে দিয়েছে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test