বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও মালামাল লুটের অভিযোগ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার খরচের নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকায় অবস্থিত বঙ্গ মিলার্স লিমিটেডের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রবিবার সন্ধ্যায় পৌর শহরের ইস্তা এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী ব্যবসায়ী ও ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুমন আলী।
সংবাদ সম্মেলনে রুমন আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সকল নিয়মনীতি মেনে তিনি ঈশ্বরদীর বড়ইচারা এলাকায় অবস্থিত বঙ্গ মিলার্স লিমিটেডে বিভিন্ন মালামাল সরবরাহ করে আসছেন। রোববার দুপুরে সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাসের নির্দেশে ঈশ্বরদী পৌর কৃষক দলের নেতা আলম (ওরফে ডাকাত আলম), জামরুল ইসলাম, আলম হোসেন (২) ও শহিদুল ইসলাম চেনু সরদারসহ অজ্ঞাত কয়েকজন তার কাছে বিএনপি মনোনীত পাবনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচন পরিচালনার খরচ বাবদ ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা প্রায় দুই লক্ষ টাকার মালামাল (এসডিবি ও এলডিবি পলিথিন) লুট করে নিয়ে যায়। একই সঙ্গে একটি ইঞ্জিনচালিত ভুটভুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং গাড়িচালককে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
রুমন আলী আরও বলেন, এর আগেও গত ২৮ জানুয়ারি হাসান আলী বিশ্বাসের নির্দেশে আলম ওরফে ডাকাত আলম তার কাছে চাঁদা দাবি করেছিলেন। বর্তমানে তিনি নিজের জীবন ও ব্যবসায়িক নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। নির্বাচনের আগেই যদি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবে নির্বাচন পরবর্তীতে হাবিবুর রহমান হাবিব এমপি নির্বাচিত হলে কীভাবে ব্যবসা পরিচালনা করবেন—সে প্রশ্নও তোলেন তিনি। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান ভুক্তভোগী এই ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গ মিলার্স লিমিটেডের কর্মচারী বাচ্চু হোসেন, প্রতিষ্ঠানটির অভ্যন্তরে মুরগি সরবরাহকারী শুভ হোসেন, ডিম সরবরাহকারী মনির হোসেনসহ আরও অনেকে।
এদিকে অভিযোগ অস্বীকার করে সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস বলেন, এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত—তা তিনি জানেন না। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং কাউকে কোনো নির্দেশও দেননি বলে দাবি করেন।
তবে অভিযুক্ত আলম এবং পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল মিয়া জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








