E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগের নেতৃত্বে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৮:০৭:৪৯
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগের নেতৃত্বে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে উপজেলা ব্যাপী ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহাগ ভূইয়া।

আজ সোমবার সকালথেকে সোহাগ ভূঁইয়ার নেতৃত্বে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়ি, দোকান, বাজার, রাস্তা-ঘাটে নির্বাচনী-প্রচারণা চালানো হয়। যা মাঝে একাধিক বিরতী সহ বিকেল ৫টা নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে ওই প্রচারণাকালে উত্তরাধিকার ৭১ নিউজকে সোহাগ ভূঁইয়া জানান, 'আমার কৃষ্ণনগর ইউনিয়নে অনেক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক বড় বড় নেতা রয়েছেন। তাঁদের সবার সাথে সমন্বয় করেই আমরা তরুন নেতাকর্মীরা কৃষ্ণনগর ইউনিয়নে ধানের শীষে প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফকে বিপুল ভোটের ব্যবধানে জয় উপহার দিতে চাই। আর এ লক্ষমাত্রাকে সামনে রেখে আমরা সবাই যার যার স্থান থেকে কাজ করে যাচ্ছি।'

সোহাগ আরও বলেন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি'র সকল স্তরের নেতৃবৃন্দ এ ব্যাপারে একমত ও ঐক্যবদ্ধ রয়েছি। আশা করি এভাবে কাজ করে যেতে পারলে ফরিদপুর সদর উপজেলার মধ্যে কৃষ্ণনগর ইউনিয়নে ধানের শীষের ভোট ব্যাংকের নতুন ইতিহাস সৃষ্টি করতে সক্ষম হবো এবং অবশ্যই আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে আনতে পারবো, ইনশাআল্লাহ।'

এসময় তরুণ জেলা স্বেচ্ছাসেবক দলের এই নেতা আরও জানান, কৃষ্ণনগর ইউনিয়নে কোনো স্বাধীনতা বিরোধীদের স্থান ছিলো না আর কোনোদিনও ঠাঁই হবে না। এছাড়া, দলমত নির্বিশেষে কৃষ্ণনগরের সকল শ্রেনী পেশার মানুষ এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফকে ভোট দিতে মুখিয়ে আছেন বলেও মন্তব্য করেন সোহাগ ভূইয়া।

এসময় এ প্রচারণায় স্বেচ্ছাসেবক দলনেতা সোহাগের সাথে ইউনিয়ন ছাত্রদলনেতা মিজান, যুবদলনেতা সাখাওয়াত, যুবদলনেতা লিমন, যুবদলনেতা রকিব এবং স্থানীয় বিএনপি'র কর্মী সমর্থক মুরুব্বীগণ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test