E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন 

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৮:৫৮:৪২
টাঙ্গাইলে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন 

টাঙ্গাইল প্রতিনিধি : নির্বাচনি জনসভায় অংশ নিতে টাঙ্গাইলে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের টাঙ্গাইল জেলা শাখা এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় বক্তৃতা দেবেন।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এ সমাবেশ টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে। আমরা আশা করছি জামায়াতের ইসলামীর লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। এর বাইরেও ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহীন মিঞা প্রমুখ।

(এসএম/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test