মেডিকেলে চান্স পাওয়া স্বর্ণকলির চার প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর শিশু শিক্ষা প্রতিষ্ঠান স্বর্ণকলি বিদ্যাসদন–এর চার প্রাক্তন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় প্রতিষ্ঠানটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধিত এই চার মেধাবী শিক্ষার্থী আজ সোমবার তাদের শৈশবের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান স্বর্ণকলি বিদ্যাসদনে উপস্থিত হলে স্কুলের বর্তমান শিক্ষার্থীরা তাদের ফুলবরণে সিক্ত করে। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনায় মঞ্চে ডেকে নিয়ে স্বর্ণকলির পক্ষ থেকে তাদের হাতে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন এবং বর্তমান শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে সংবর্ধনা প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
সংবর্ধিত চার শিক্ষার্থী হলেন— ইসরাত জাহান সুচি, উলফাত জাহান তামান্না, আসফা আহমেদ অহনা ও মাহফিল হাসান আনন্দ। তারা এ বছর যথাক্রমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা; পাবনা মেডিক্যাল কলেজ, পাবনা; স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা এবং মাগুরা মেডিক্যাল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মনিরুল ইসলাম বাবু। অনুষ্ঠান সমন্বয় ও স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামুসুন্নাহার লিপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাপ্তাহিক ঈশ্বরদী–এর সম্পাদক সেলিম সরদার, কলেজ শিক্ষক ও সংবর্ধিত শিক্ষার্থী আসফা আহমেদ অহনার পিতা আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রূপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, কলেজ শিক্ষক মোতাহার হোসেন মিলু, কলের গানের পরিচালক মানিক মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের অঙ্কন শিক্ষক তানহা ইসলাম শিমুল। স্বর্ণকলি বিদ্যাসদনের ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ উৎসবে চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








