E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নির্বাচনী প্রচারণায় ভিন্ন আমেজ: কাপ্তাইয়ে ট্রাকে চড়ে চলছে সংগীতানুষ্ঠান

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৯:৩১:১৯
নির্বাচনী প্রচারণায় ভিন্ন আমেজ: কাপ্তাইয়ে ট্রাকে চড়ে চলছে সংগীতানুষ্ঠান

রিপন মারমা, রাঙ্গামাটি : আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ভিন্নধর্মী প্রচার কার্যক্রম শুরু করেছে কাপ্তাই তথ্য অফিস। 

আজ সোমবার রাঙ্গামাটি কাপ্তাইয়ে বিভিন্ন জনবহুল স্থানে ভ্রাম্যমাণ ট্রাকযোগে এক বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে কাপ্তাই উপজেলা সদরে এই ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এসময় কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর ভ্রাম্যমাণ ট্রাকটি কাপ্তাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। কেপিএম কয়লার ডিপু হরি মন্দির এলাকা। কলবাগান ও কাপ্তাই উপজেলা সদর। নতুনবাজার জেটিঘাট এবং শিলছড়ি এলাকা।

সংগীতের মাধ্যমে জনসচেতনতা

কাপ্তাই তথ্য অফিসের লোকসংগীত দলের সদস্য বাউল শিল্পী বসুদেব মল্লিকের নেতৃত্বে একদল শিল্পী সারাদিন সংগীত পরিবেশন করেন। শিল্পী তালিকায় ছিলেন লিপি দাশ, টুন্টু রাম এবং নিপু মল্লিক। শিল্পীরা তাদের গানের সুর ও বাণীর মাধ্যমে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচনের নিয়মাবলি এবং নাগরিক সচেতনতা সম্পর্কে উদ্বুদ্ধ করেন।

সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, গান মানুষের হৃদয়ে দ্রুত পৌঁছায়। তাই সাধারণ মানুষকে নির্বাচনের গুরুত্ব বোঝাতে এবং স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসার আহ্বান জানাতেই এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test