E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরের মালোপাড়ার গঙ্গা মন্দিরের ৫টি প্রতিমা ভাঙচুর 

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১৩:৫৫:২২
ফরিদপুরের মালোপাড়ার গঙ্গা মন্দিরের ৫টি প্রতিমা ভাঙচুর 

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর এলাকায় মালোপাড়া গঙ্গা মন্দিরের ৫টি প্রতিমার ভাংচুর করেছে দুর্বৃত্তরা। 

সোমবার দিবাগত আনুমানিক রাত ২টার এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করেছে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ।

সরেজমিনে গিয়ে জানা যায়, ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর মালোপাড়াস্থ গঙ্গামন্দিরের বাশের বেঁড়া ভেঙ্গে অজ্ঞাত নামা দুষ্কৃতিকারীরা মন্দিরে রক্ষিত গঙ্গা, স্বরশতী, ভগীরথসহ ৫টি প্রতিমার আংশিক ভাংচুর করে পালিয়ে যায়। এতে কোনো প্রতিমার হাত, কোনোটির পা সহ প্রতিমার গুলোর শরীরের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে। এছাড়া মন্দিরে রক্ষিত গৌড় ও নিতাইয়ের প্রতিমা সদৃশ্য (শোলা দিয়ে তৈরী) দুটি বস্তুু ভাংচুর করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

সংবাদ পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরে ৩টি সিসি ক্যামেরা থাকলেও তা নষ্ট অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করার পর এ বিষয়ে জানতে চাওয়া হলে, ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, 'মন্দিরটি খুব বেশি সুরক্ষিত ছিলোনা। ভালোভাবে সুরক্ষিত থাকলে হয়তো কেউ এসব করতে পারতো না। ওই মন্দিরে যেসব প্রতিমা লোহার গ্রিলের মধ্যে তালাবদ্ধ অবস্থায় ছিলো সেগুলো তো কেউ ভাঙতে পারেনি। হতে পারে রাতের অন্ধকারে কোনো পাগল-ছাগল চলার পথে ধাক্কা দিয়ে ফেলে ভেঙে দিয়ে গেছে। এমনটিই ঘটে থাকতে পারে'।

গঙ্গা মন্দিরের ৫টি প্রতিমার ভাংচুরের ঘটনার প্রতিক্রিয়া জানতে ফরিদপুর জেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি দশ মিনিট পরে ফোন দিবেন বলে ফোন রেখে দিলেও তিনি আর কোনো যোগাযোগ করেননি।

এ সংকান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)

পাঠকের মতামত:

০৩ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test