ঈশ্বরদীতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগ
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা–৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে দলীয় ঐক্য বিনষ্ট ও স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর ভাই এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান।
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ইস্তা এলাকায় মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী সভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব অভিযোগ করেন।
মেহেদী হাসান বলেন, নির্বাচনী জনসংযোগে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ না করলে নেতাকর্মীদের বারবার বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে। এতে দল চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যঙ্গাত্মকভাবে তিনি বলেন, “এভাবে বহিষ্কার করতে করতে না জানি একদিন তারেক রহমানকেও বহিষ্কার করে দেন।” তাঁর অভিযোগ, আওয়ামী লীগ থেকে আসা একজন নেতা বিএনপির ভেতরে ঢুকে স্বৈরাচারী মনোভাব প্রদর্শন করছেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। অথচ আজ কথায় কথায় বহিষ্কারের হুমকি দিয়ে দলের ভেতরে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। ভোট না চাইলে বা ভিন্ন মত প্রকাশ করলেই বহিষ্কারের ভয় দেখানো হচ্ছে, যা সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ।
মেহেদী হাসান অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে পরে ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেও তাঁকে মাঠে না নামার অজুহাতে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে। অথচ ২০০১ সালে হাবিবুর রহমান নিজেই ধানের শীষের বিপক্ষে কুড়াল প্রতীকে নির্বাচন করেছিলেন, যার ফলে দলীয় প্রার্থী পরাজিত হয়েছিল। সেই ইতিহাস ভুলে গিয়ে আজ অন্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “এভাবে কথা বললে মনে হয় বিএনপি যেন কারও ব্যক্তিগত সম্পত্তি। এই পদ্ধতিতে দলকে কখনোই ঐক্যবদ্ধ করা সম্ভব নয়।”
৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে মেহেদী হাসান বলেন, শেখ হাসিনার পতনের পর নতুন করে যিনি স্বৈরাচারী আচরণ করছেন, বিষয়টি বিএনপির শীর্ষ নেতারা অনুধাবন করতে পারেননি। সাম্প্রতিক জনসভাগুলোতে দেওয়া বক্তব্যের কারণে বিএনপি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. রুমন আলীর আয়োজনে এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জমশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








