E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘টাকা পয়সা দিয়ে যেনো ভোটারদের বিভ্রান্ত না করে সেদিকে খেয়াল রাখুন’

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১৭:৪৬:৩৯
‘টাকা পয়সা দিয়ে যেনো ভোটারদের বিভ্রান্ত না করে সেদিকে খেয়াল রাখুন’

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি: কোনো অসাধু প্রার্থী পক্ষে যেনো কেউ ভোটারদের টাকা পয়সা দিয়ে বিভ্রান্তি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন চৌধুরী ফারিয়ান ইউসূফ। তিনি আরও বলেন, ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফকে জয়যুক্ত করতে এলাকাবাসী ধানের শীষে ভোট দিতে চায়। শোনা যাচ্ছে, এ আসনে কোনো কোনো প্রার্থী টাকা দিয়ে কিছু অসহায়, গবীর ও সহজ-সরল মানুষের ভোট কেনার অপচেষ্টা চালাচ্ছে। কোনো এলাকায় এসব কুকর্ম যেনো কেউ না করতে পারে সেটি যার যার এলাকায় খেয়াল রাখতে হবে। ফারিয়ান আরও বলেন, আমাদের অন্চল বা এলাকা ভিত্তিক যাকে যেসব নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে তার দায়িত্ব টুকু সফলভাবে পালন করতে হবে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতের দিকে কানাইপুরের হলপট্রিতে - এ আসনের (কানাইপুর, কৃষ্ণনগর ও চাঁদপুর) তিন ইউনিয়নের বিএনপি'র নির্বাচনী প্রচারণা মনিটরিং করতে ফারিয়ান ইউসূফের রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ফারিয়ান ইউসূফের কানাইপুরের এ অফিস থেকেই উপরোক্ত তিন ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে ধানের শীষের প্রচারণা কার্যক্রম, মনিটরিং ও নেতাকর্মী সমর্থকদের সাথে নির্বাচনী কাজের সমন্বর করবেন বলে সেখানে উপস্থিত নেতাকর্মী সূত্রে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে চৌধুরী ফারিয়ান ইউসূফ কানাইপুর সিনেমা হল পট্রিতে তার এ নির্বাচনকালীন অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বলে নিশ্চিত করেছেন ওই অফিসটির তত্ত্বাবধায়ক কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাসাস নেতা শরিফুল ইসলাম সুজা এবং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদ মিয়া।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)

পাঠকের মতামত:

০৩ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test