E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুর- ৪ কাপাসিয়া আসনে বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর  সমর্থন

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১৮:১৭:৫৮
গাজীপুর- ৪ কাপাসিয়া আসনে বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর  সমর্থন

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর- ৪ কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শাহ রিয়াজুল হান্নানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ মনির হোসেন। আজ মঙ্গলবার  বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে  সংবাদ সম্মেলন করে তিনি এ সমর্থনের কথা জানান।

এনপিপি প্রার্থী মোঃ মনির হোসেন বলেন, তাদের দল থেকে নির্বাচন পরিচালনার জন্য কোন প্রকার সহযোগিতা করছেন না বলে তিনি অভিযোগ করেন। সেই কারনে তিনি তার নির্বাচনী প্রচারণার মাঠ থেকে সরে গিয়ে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানকে পূর্ণ সমর্থন জানান।

ওই সময় স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি তার বক্তব্য পেষ করে বলেন, বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত একটি বৃহৎ রাজনৈতিক দল। জাতীয় সংসদ নির্বাচনে দেশকে বাঁচাতে হলে স্বাধীনতার পক্ষের দলকে ভোট দেওয়ার আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, নির্বাচন প্রচারণা কমিটির আহবায়ক আফজাল হোসাইন, মাজহারুল হক, বিএনপির সদস্য এফ এম কামাল হোসেন, মোঃ সেলিম হোসেন আরজু, মো. আজগর হোসেন খান, অ্যাডভোকেট মতিউর রহমান, হাবিবুর রহমান প্রিন্স, মোশারফ হোসেন মেম্বার, জামাল উদ্দিন প্রমুখ।

(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)

পাঠকের মতামত:

০৩ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test