E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে দলীয় লিফলেট আনতে যাওয়ার পথে জায়ামাত নেতাকে কোপালো দুর্বৃত্তরা

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ০০:৩৮:৪১
ফরিদপুরে দলীয় লিফলেট আনতে যাওয়ার পথে জায়ামাত নেতাকে কোপালো দুর্বৃত্তরা

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় দলীয় লিফলেট আনতে যাওয়ার পথে নুর আলম মুন্সি (৪০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ফিডার সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত নুর আলম মুন্সি (৪০) ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জামায়াতের সভাপতি ও ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের ইলিয়াস মুন্সির পুত্র বলে জানা গেছে।

এ বিষয় নুর আলম জানান, আমি জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনি হ্যান্ডবিল আনতে মোটরসাইকেল যোগে মালিগ্রাম জামায়াত অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোবাইল একটি কল আসে, তখন মোটরসাইকেলটি পাশে দাঁড় করিয়ে কথা বলছিলাম। এমন সময় হেলমেট পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল যোগে আমার পাশে এসে দাঁড়ায়। কিছু বুঝে উঠার আগে আমার মাথায় কোপ দিয়ে বলে তুই জামায়াত কাজ করিস না।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, তারা ২ জন হেলমেট পড়ার কারণে আমি চিনতে পারিনি।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাননি জানিয়ে ভাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, 'হামলার ঘটনার কথা শুনেছি। এ ব্যাপারে এখনও কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি আব্দুল আলীম।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test