পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর ৪৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
ঈশ্বরদী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দল সমর্থিত জোটের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল তার ৪৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও আইনশৃঙ্খলা উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এই উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।
আজ বুধবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক আবু তালেব মণ্ডল নিজেই ইশতেহার পাঠ করেন।
ইশতেহারে ঈশ্বরদী–আটঘরিয়ার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলগেটে আন্ডারপাস ও ফ্লাইওভার নির্মাণ, দীর্ঘদিন বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দর চালু এবং সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়কসমূহের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের অংশ হিসেবে আটঘরিয়ায় আধুনিক কৃষি কলেজ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, কৃষিভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং যুবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
স্বাস্থ্য খাতে ঈশ্বরদী ও আটঘরিয়া সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। পাশাপাশি দুই উপজেলায় আধুনিক স্টেডিয়াম ও খেলাধুলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় শিল্পকারখানা সম্প্রসারণ, কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি ও প্রণোদনা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তার অঙ্গীকার করা হয়।
এছাড়া পদ্মা নদীর ভাঙনরোধে গাইড বাঁধ নির্মাণ, পরিবেশ ও জলসম্পদ সংরক্ষণ, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের কথা ইশতেহারে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা-৪ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের।
এতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর ডা. নুরুজ্জামান প্রামানিক, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, আটঘরিয়া উপজেলা আমীর মাওলানা নকিবুল্লাহ, সাবেক আমীর হাফেজ আমিরুল ইসলাম, ঈশ্বরদী পৌর আমীর মাওলানা গোলাম আজম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








