‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
কুষ্টিয়া প্রতিনিধি : ১২ ফেব্রুয়ারি নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে নির্বাচনী মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন,"আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া-উগান্ডার যে ম্যাচ হয়,বাংলাদেশের এই ২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচন এই রকমই হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া-উগান্ডার মেসের মতোই হবে ইনশাআল্লাহ। আগামীতে জাস্ট ওয়েট ফর সি দেখার জন্য আহ্বান জানিয়ে প্রত্যেকের জায়গা থেকে কাজ করার আহবান জানাই।"
তিনি আরও বলেন,"আমরা যে পর্যায়ে আছি,বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশি-বিদেশি এবং মানুষের যে গণজোয়ার আমরা ১৩৮ টা ওয়ার্ডে কুষ্টিয়া সদর আসনে দেখছে। এতে এখন আমরা ১০০ ভাগ বিশ্বাসী। জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদরে এই তিন নম্বর আসন দাঁড়িপাল্লার ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ।"
আমির হামজা বলেন,"আমরা কয়েকটি তথ্য পেয়েছি আজকে। এ তথ্যটা দিয়েছে সিআরএফ। নির্বাচন যারা পর্যবেক্ষণ করতেছেন তারা আজকে ওয়েবসাইডে এই তথ্যটি দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে তরুণ যারা আছেন,এই দেশে প্রায় ৪ কোটি। এখানে ৩৭.৪ শতাংশ মানুষ চাচ্ছে দাঁড়িপাল্লা এবার বাংলাদেশের ক্ষমতায় যাক। ধানের শীষের নাম পেয়েছি এখানে ২৭ পারসেন্ট,এনসিপি যারা আছে তাদের পারসেন্টেন্স এখানে দেওয়া আছে ১৭ শতাংশ। যেহেতু এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে ১১ দলে ভেতর একটি দল। সেই হিসাবে এখনও ৯ দল বাদও দেওয়া যায়,শুধু দুইটা দলের যুবকদের যে আগ্রহ, আকাঙ্ক্ষা, তাদের যে ভোট পারসেন্টেন্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৫৫% ভোট। এখন যুবকরা ১১ দলীয় জোটে তারা দিতে চাচ্ছে। সুতরাং এগুলো দেখলে আমরা আশ্বাস দিতে পারে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন,"যারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, ইসলাম এরা মানবে না এজন্য আমরা বের হয়ে গেছি, এটা একটা যাহা মিথ্যা কথা। আজকে ঠাকুরগায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি জানিয়েছেন চরমোনাই পীর বলে জামায়াতে ইসলামী,ইসলামী দল না। কয়দিন আগেও চরমোনাইকে তুলাধনা করেছিল অথচ সেই পীরের ফতোয়াই আমাদের ইসলামী দল না বলেই ফতোয়া দিচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারছি তলে তলে কি হচ্ছে।"
হামজা বলেন,"দিলারা চৌধুরী রাষ্ট্র বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়,এই মহিলা আট মাস আগে একটা কথা বলেছিল।বিএনপি যদি ক্ষমতায় আসে মাত্র ২ বছর টিকে থাকতে পারবে এরপর তাদেরকে বাংলার জনগণ বিদায় করে দিবে হাসিনার চাইতেও কঠিন পরিস্থিতি ফেলে। আজকে যে ঘোষণা দিয়েছে,যে অবস্থা এখন বাংলাদেশ বিএনপি আর ক্ষমতায় আসতেই পারবে না। এই মানুষগুলো আন্দাজে আউল ফাউল কথা বলে না, চিন্তাভাবনা করেই বলেছেন।"
জামায়াতের এই প্রার্থী বলেন,"প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, এই বাংলাদেশে সবার জান,মাল সবাই কিন্তু আল্লাহ জীবনেও কিনবে না। যারা মমিন আমরা দাবি করছি, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি এবং এই মানবতাকে বাঁচাতে চায়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামীন জাল মাল কিনে জান্নাত দিবে। বাকি যার আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না কিন্তু মানবতা বাঁচাতে চাই। এদেরকে আল্লাহ দুনিয়াতেই শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে তাদের পাওনা মিটিয়ে দিবে। আমরা যারা সময় দিয়েছি, সম্পদ দিয়েছে জীবন সামনে যদি দেওয়া লাগে তাও দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি কবুল করে তার বানানো জান্নাত আমাদের দান করবে।"
সাংবাদিকদের সাংঘাতিক বলে আখ্যা দিয়ে আমির হামজা বলেন,"এখানে আর একটা পয়েন্ট না বললে এদের এখানে সাংবাদিক নামে সাংঘাতিক আছে না পয়েন্ট কেটে বানিয়ে দিল। এজন্য আমরা অন্য ধর্মের যারা আছে তাদের জন্য যেহেতু জান্নাত নেই। তারা যদি মানবতার পাশে তাদের পুরস্কার কি? তাদের পারিশ্রমিক হচ্ছে দুনিয়া দ্বারা শান্তি স্বস্তি এবং নিরাপত্তা পাবে যদি ইসলামী সমাজ এদেশে কায়েম হয়।আশা করছি প্রশ্ন থাকার কথা না।"
এসময় মহিলা সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, শহর জামায়াতের আমির এনামুল হকসহ জেলা জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এমএজে/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








