‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
কুষ্টিয়া প্রতিনিধি : নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডার ক্রিকেট ম্যাচের মতো হবে বলে আমির হামজার মন্তব্যের প্রতিক্রিয়ায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশল জাকির হোসেন সরকার বলেছেন,"অস্ট্রেলিয়া কয়েক বারের বিশ্ব চ্যাম্পিয়ন। উগান্ডা কেবল মাত্র ক্রিকেট খেলা শুরু করছেন। হ্যাঁ ম্যাচ সেই রকমই হবে। আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার চার-পাঁচ বারের বিশ্বকাপ জয়ী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিজয়ী হয়েছে।"
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইল ছাড়া বাক্স ব্রিজ এলাকায় নির্বাচনী পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,"এখন কেউ যদি আসলে বিজয়ের আশা করে তাহলে তাদেরকে পরীক্ষা দিতে হবে। এসব নিয়ে আপনারা বিচার-বিশ্লেষণ করবেন। আমি মনে করি এদেশের মানুষ সবকিছু বিচার বিশ্লেষণ করে আগামী ১২ তারিখে তাদের ফলাফল বা তাদের মতামত প্রকাশ করবে।"
জামায়াতের নারী কর্মীদের হেনস্তা ও প্রচারণায় বাধার প্রদানের অভিযোগ প্রসঙ্গে জাকির হোসেন সরকার বলেন,"এটার আসলে বস্তনিষ্ঠ কোন তথ্যভিত্তিক কোন সংবাদ আপনাদের কাছে থাকে আপনারা সেটি শেয়ার করতে পারেন।আমরা যেটি শুনেছি তারা একটা সহানুভূতি নেওয়ার জন্য একটা মিথ্যা ঘটনাকে তারা বারবার প্রচার করছে। এই ধরণের কোন ঘটনা ঘটেনি। যেটা ঘটনা ঘটেছিল তারা সেখানে আচরণ বিধি লংঘন করে চকলেট বিলি করছিল এ রকম ঘটনা আমাদের এক কর্মী দেখে বলেছিল সেটা বলেছি যে আপনার এই চকলেট এভাবে বিলি করতে পারেন না।"
তিনি আরও বলেন,"এই ঘটনাকে তারা হেনস্তা এবং একজন প্রার্থী (আমির হামজা) বলেছেন আম্মার নাকি মাথা ফাটিয়ে দিয়েছে।কোথায় মাথা ফাটিয়েছে আপনার একটু খোঁজ খবর নিয়ে এটা দেখতে পারেন যে এ ধরনের কোন ঘটনা ঘটেছে কি না। যদি না ঘটে থাকে তাহলে একজন প্রার্থী হয়ে এরকম মিথ্যাচার করছে সেটাও আপনারা উনাদের কাছে জিজ্ঞাস করতে পারেন।"
বিএনপির এই প্রার্থী আরও বলেন,"আনুষ্ঠানিক প্রচারণা শুরু থেকেই বিভিন্ন পাড়া মহল্লা,শহরের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা গিয়েছি। আমরা দেখেছি লোকজন ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করছে। বিগত তিন তিনটি নির্বাচননে এ দেশের মানুষ ভোট দিতে পারি নাই। তাই এবারে সবাই ভোটকেন্দ্রে যাবে। ভোট দিবে এবং আমরা আশা করি সবাই ধানের শীষে ভোট দিবে ইনশাআল্লাহ।"
এসময় কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(এমএজে/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








