E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে এবার  ৮১ কারাবন্দি ভোট দিবেন পোস্টাল ব্যালটে

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১৪:১৭:২৭
দিনাজপুরে এবার  ৮১ কারাবন্দি ভোট দিবেন পোস্টাল ব্যালটে

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে  ৮১ কারাবন্দি ভোট দিবেন পোস্টাল ব্যালটে। দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ৮১ কারাবন্দি ভোট দেওয়ার পাশাপাশি নির্বাচনের দিন দায়িত্ব পালন করা ৯ জন কারা কর্মকর্তা ও কর্মচারীও একই প্রক্রিয়ায় পোস্টাল ব্যালটের ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত দিনাজপুর জেলা কারাগারে এক হাজার ৮৮৯ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ৮১ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এদের মধ্যে ৭৮ জন পুরুষ, ৩ জন মহিলা। ইতোমধ্যে পোস্টাল ভোট প্রদানের জন্য দিনাজপুর কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এ বিষয়ে দিনাজপুর কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকার জানিয়েছেন, কারা বন্দিদের ভোট দেওয়ার জন্য দু'টি বুথ করা হয়েছে। এছাড়াও বন্দিদের ভোটাধিকার প্রয়োগের নিয়ম-কানুনের বিষয়ে তাদের অবগত করা সম্পন্ন হয়েছে।

দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, দিনাজপুরে ভোট এবং গণভোটে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২২ হাজার ৩৪৯ জন ভোটার। এতে প্রবাসী ছাড়াও নির্বাচনি কাজে ব্যস্ত ও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে ৮১ জন বন্দি ও ৯ জন কারা কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। যারা পোস্টাল ব্যালটে মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

(এসএএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test