E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শন 

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১৮:৩২:১৬
দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শন 

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : ৭ ফেব্রুয়ারি শনিবার দিনাজপুরের বিরামপুরে বিএনপির চেয়ারম্যান  তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি চলছে।

নির্বাচনী জনসভা মাঠের প্রস্তুতি আজ বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন করেছেন এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিরামপুর সরকারি কলেজ মাঠে গিয়ে জনসভার প্রস্তুতি খুঁটিনাটি তদারকি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মাঠ পরিদর্শন শেষে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন যাতে জনসভাটি সফল হয়।

এ সময়, ডা. জাহিদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরামপুর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনার পাশাপাশি সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেন।

দিনাজপুরের বিরামপুর উপজেলায় আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দিনাজপুর-৬ আসন জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমনের খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা। জনসভা সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জা।

পরিদর্শনকালে ডা.জাহিদ মাঠের সার্বিক অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা,মঞ্চ নির্মাণ, শব্দ ব্যবস্থাপনা ও জনসমাগম নিশ্চিত করার বিষয়গুলো খতিয়ে দেখেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

ডা. জাহিদ হোসেন জানান, আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই জনসভা দিনাজপুর-৬ আসনের নির্বাচনী প্রচারণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test