E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শান্তি-শৃঙ্খলা রক্ষায় সালথায় সেনাবাহিনীর টহল জোরদার

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১৯:৩২:৩৭
শান্তি-শৃঙ্খলা রক্ষায় সালথায় সেনাবাহিনীর টহল জোরদার

সালথা প্রতিনিধি : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম আরও জোরদার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর নিজস্ব যানবাহনের পাশাপাশি নিজস্ব অর্থায়নে ভাড়া করা সিভিল গাড়ির মাধ্যমে রাত-দিনব্যাপী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থানে নিয়মিত টহলের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সেনাবাহিনীর দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতি এলাকাজুড়ে নিরাপত্তার একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। বর্ধিত টহলের কারণে সাধারণ জনগণের মাঝে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, আগের তুলনায় তারা এখন নিজেদের অধিকতর নিরাপদ বোধ করছেন। এর ফলে ভোটারদের মধ্যে আগামী ১২ ফেব্রুয়ারী ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আগ্রহ তৈরি হচ্ছে।

বিশেষ করে ব্যবসায়ী, বয়স্ক ভোটার ও নারী ভোটাররা জানান, নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল তাদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করেছে। অধিকাংশই মনে করছেন, এই নিরাপত্তা ব্যবস্থার কারণে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ইতিমধ্যে আসন্ন নির্বাচনে সম্ভাব্য দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, সুষ্ঠু পরিবেশ এবং নিরাপত্তার স্বার্থে তাদের আস্থার শেষ আশ্রয়স্থল সেনাবাহিনীর এই তৎপরতার মাধ্যমে সালথা উপজেলায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত হবে এবং ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে।

(এএন/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test